Chandaneswar Yatra: রাতের আঁধারে সুবর্ণরেখার ঘাটে নামল ভক্তের ঢল! রাখি পূর্ণিমার পুণ্যক্ষণে এ কী দৃশ্য, কীসের টানে এই জনসমুদ্র?

Last Updated:

Chandaneswar Yatra: প্রবল স্রোত আর রাতের অন্ধকারকে তুচ্ছ করে সুবর্ণরেখার ঘাটে উছলে উঠল অটুট বিশ্বাস। কেশিয়াড়ি থেকে ওড়িশা, ভক্তির টানে ৪০ কিলোমিটার পথ হেঁটে চন্দনেশ্বরের পথে হাজারও পুণ্যার্থী।

+

রাখিপূর্ণিমায় কেশিয়াড়ির সুবর্ণরেখা নদী ঘাটে জল তুলতে পুণ্যার্থীদের ভিড় ও প্রশাসনের নজরদারি

কেশিয়াড়ি, রঞ্জন চন্দ: বৃহস্পতিবার বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি। রাতের অন্ধকার যত গাঢ় হয়েছে, সুবর্ণরেখার পাড়ে মানুষের ভিড় যেন ততই পাল্লা দিয়ে বেড়েছে! জঙ্গলকন্যা সেতু থেকে শুরু করে সোনাকোনিয়ার বিস্তীর্ণ নদীঘাট, সর্বত্রই তখন আস্ত এক জনসমুদ্র। পরিস্থিতি সামাল দিতে ঘাটে ঘাটে রীতিমতো কড়া পাহারায় পুলিশ প্রশাসন। কিন্তু হঠাৎ কী এমন ঘটল যে, মাঝরাতে খরস্রোতা নদীর ঘাটে এত মানুষের মেলা বসল?

Post Comment

You May Have Missed