RRB Special Arrangements: চাকরিপ্রার্থীদের বিশাল উপহার দিল রেল, টেনশন ছাড়া পৌঁছবেন পরীক্ষাকেন্দ্রে! কী ব্যবস্থা নেওয়া হল? জানলে খুশিতে লাফাবেন
Last Updated:
RRB Exam Special Train: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষার্থীদের জন্য খুশির খবর। তাঁদের যাতায়াত সহজ করতে একাধিক রুটে ‘এক্সামিনেশন স্পেশাল’ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেল। তবে এই খুশির খবরের মাঝেই আদ্রা ডিভিশনে সংস্কারের কাজ হবে। ফলে আসানসোল, মেদিনীপুর ও পুরুলিয়া রুটে বাতিল থাকছে বেশ কয়েকটি মেমু ও লোকাল ট্রেন।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) সিবিটি বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় বসতে চলা পরীক্ষার্থীদের জন্য বড়সড় স্বস্তির খবর দিল দক্ষিণ পূর্ব রেল। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একাধিক রুটে একগুচ্ছ ‘এক্সামিনেশন স্পেশাল’ বা পরীক্ষা বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে এই বিশেষ ট্রেনগুলির বিস্তারিত দিনক্ষণ, স্টপেজ ও রুট জানান হয়েছে। রেলের এই উদ্যোগের ফলে ভিন রাজ্যে বা দূরবর্তী পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছতে পরীক্ষার্থীদের আর চরম ভোগান্তির মুখে পড়তে হবে না।

Post Comment