পুজোর ছুটিতে বাঁকুড়ার ঝিলিমিলি-সুতান-বারো মাইল জঙ্গল ভ্রমণে ভিড় এড়ানোর সুযোগ
Last Updated:
Travel: পুজোর ছুটিতে দিঘা বা পাহাড়ের ভিড় এড়িয়ে বাঁকুড়ার জঙ্গলমহলের ঝিলিমিলি, সুতান এবং বারো মাইল হতে পারে নিরিবিলি প্রকৃতির মাঝে সময় কাটানোর এক অন্যরকম গন্তব্য। এই সবুজ অরণ্য, নির্জন রাস্তা ও দূরের পাহাড়ের সারি শহুরে কোলাহল থেকে মুক্তির সুন্দর ঠিকানা।
বাঁকুড়া: পুজোর ছুটি মানেই অনেকের কাছে দিঘা, মন্দারমণি কিংবা পাহাড়ের ভিড়। কিন্তু উৎসবের ব্যস্ততা থেকে একটু দূরে, নিরিবিলি প্রকৃতির মাঝে কয়েক ঘণ্টা কাটাতে চাইলে বাঁকুড়ার জঙ্গলমহলের ঝিলিমিলি, সুতান এবং বারো মাইল হতে পারে অন্যরকম গন্তব্য। চারপাশে সবুজ অরণ্য, নির্জন রাস্তা, দূরের পাহাড়ের সারি আর জঙ্গলের নিস্তব্ধতা—সব মিলিয়ে শহুরে কোলাহল থেকে মুক্তির সুন্দর ঠিকানা এই এলাকা। ঝিলিমিলি ও সুতানকে ঘিরে থাকা এই বিস্তীর্ণ বনাঞ্চলকে অনেকেই বারো মাইলের জঙ্গল নামেও চেনেন। বাঁকুড়া শহর থেকে এই জঙ্গল প্রায় ৭০ কিলোমিটার দূরে।
Post Comment