ফের হোঁচট খেল যাদবপুরের তদন্ত, কেন ফের কমিটির সদস্যপদ প্রত্যাখ্যান আরও ১ সদস্যের ?
কলকাতা: শুভশঙ্কর সরকারের পর অরুণাশিস্ গোস্বামী। যাদবপুরকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির সদস্যপদ প্রত্যাখ্যান আরও ১ সদস্যের
অপারগ, জানিয়ে দিলেন উপাচার্যকে। কলকাতার বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অরুণাশিস্ গোস্বামী।
এদিকে সদ্য কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শুভশঙ্কর সরকার। যার ফলে প্রশ্নচিহ্ন তৈরি হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্তে। বুধবার মাঝরাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ঘটনা ঘটে। ইতিমধ্যেই সামনে এসেছে এই ছবি। সেই ঘটনার তদন্তে শুক্রবার, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শুভশঙ্কর সরকারকে চেয়ারম্যান করে তিন সদস্যের একটি কমিটি গড়ার প্রস্তাব দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। কিন্তু এর পরদিনই, উপাচার্যকে ইমেল করে ব্যক্তিগত কারণে তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। আর এবার তদন্ত কমিটির সদস্যপদ প্রত্যাখ্যান কলকাতার বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অরুণাশিস্ গোস্বামী।
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শুভশঙ্কর সরকার বলেছেন, এধরনের তদন্ত কিন্তু হতে গেলে এটা নিয়ে আলোচনা হওয়া দরকার। মানে তারা যারা ওখানে ছিল বা যারা তাদের দেখেছে এটা হতে, সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রই হোক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীই হোক বা সেখানকার অফিসার হোক, তিনি কী বলছেন, সেটা সামনাসামনি শোনার প্রয়োজন আছে। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া যেটা আমার পক্ষে করা সম্ভব নয়। ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডল বলেন, নতুন করে অন্য চেয়ারম্যান করার জন্য VC স্যর নিশ্চয়ই প্রস্তাব দেবেন এবং তারপরে নতুন নাম আসলে পরেই আমরা আবার সকলকে অতি দ্রুত আমরা সার্কুলেট করে জানিয়ে দেব। উনি আর চাননি যখন কাজটা করতে, ফলে নতুন কোনও অভিজ্ঞ কাউকে রেখে নতুন করে আমরা কমিটিটা চেয়ার করার জন্য অনুরোধ করব।’
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় অভিযোগ দায়ের হয় ঘটনা ঘটার ৩৭ ঘণ্টা পরে। সেই অভিযোগের ভিত্তিতে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এবার হোঁচট খেল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়াও। যদিও আগেই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শুভশঙ্কর সরকারকে নিয়ে আপত্তি জানিয়ে আচার্য, রাজ্যপাল এবং উচ্চশিক্ষা দফতরকে ইমেল করে RSS প্রাভাবিত অধ্যাপকদের সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈখিক মহাসঙ্ঘ।এই পরিস্থিতিতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদত্যাগ ও উচ্চশিক্ষা দফতরের অধীনে তদন্তের দাবি জানিয়েছে RSS-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।
Soham Chakraborty FIR : প্রাক্তন তৃণমূল বিধায়ক-অভিনেতা সোহমের বিরুদ্ধে FIR
Post Comment