তৃতীয় দিনের শেষে ২৩৮ রানে পিছিয়ে শ্রীলঙ্কা, ভারতের জয়ের সামনে বাধা শুধুই বৃষ্টি!

কলম্বো: শ্রীলঙ্কার বিরুদ্ধে এমনিই সিরিজে ১-০ এগিয়ে রয়েছে শুভমন গিলের ভারত। আর এবার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষেও শ্রীলঙ্কার থেকে ২৩৮ রানে এগিয়ে রয়েছে ভারত। শেষ দু’দিনে ম্যাচ জিততে ভারতের সহজ অঙ্ক, শ্রীলঙ্কার ১২ উইকেট তুলতে হবে।

আরও পড়ুন: হু হু করে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের, লাগাম পরাতে এবার মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে অভিযান

সিংহলিজ স্পোর্টস ক্লাবের মাঠে ভারতের ৫০৩-৯ এর বিরুদ্ধে ব্যাট করতে নেমে গতকালই অর্থাৎ দ্বিতীয় দিনের শেষেই ২ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু এদিন ব্যাট করতে নেমে স্ট্যাম্পসের আগে ৬ উইকেট হারিয়ে আরও ২৫৭ রান তোলে তারা। শ্রীলঙ্কার ইনিংসের শুরুতেই ব্যক্তিগত ১ রানে আউট হন ওপেনার লাহিরু উদারা। তাঁকে প্যাভিলিয়নে ফেরান প্রসিদ্ধ কৃষ্ণ। তারপরই ব্যক্তিগত ২ রানের মাথায় লেগ বিফোর উইকেট হন প্রভাত জয়সূর্য।

তৃতীয় দিনের শুরুতেই আউট হন কামিল মিসারা। মাত্র ১৯ রানের তাঁকে ফেরার রাস্তা দেখিয়ে দেন সেই কৃষ্ণই। তায়পর একে একে প্যাভিলিয়নে ফেরেন কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয় ডি সিলভা। যদিও ক্রিজের একদিক কামড়ে পড়েছিলেন পাসিন্দু সূর্য্যবাণ্ডারা। ১৩৩ বল খেলে ৮০ রান করেন তিনি। তাঁকে ফেরান রবীন্দ্র জাদেজা। একটা সময় সূর্য্যবাণ্ডারাকে যোগ্য সঙ্গত দিচ্ছিলেন কামিন্দু মেন্ডিস।

সূর্য্যবাণ্ডারা ছাড়াও আর সোনাল দিনুসাও পাল্টা লড়াই করেছেন। দিনের শেষে ১৩৭ বল খেলে ৮৫ রানে নট আউট রয়েছেন তিনি। তাঁকে প্রথমে যোগ্য সঙ্গত দিয়েছেন কেশরা নুয়ান্থা। তিনি ৭৪ ব বলে ১৮ রান করেন। অন্যদিকে নুয়ান্থা আউট হওয়ার পর এখনও  দিনুসার সঙ্গে এখনও ক্রিজে রয়েছেন টেল এন্ডার লাহিরু কুমারা। প্রথম ইনিংসে ভারতের ওই পর্বত সম রান তাড়া করতে নেমে এখনও আশা নিয়েই অপেক্ষায় সঙ্গকরা, মালিঙ্গা, মুরলীধরণের পরবর্তী প্রজন্ম।

শ্রীলঙ্কার ইনিংসে ভারতের হয়ে ৩ টি করে উইকেট তোলেন যথাক্রমে মানব সুতার ও প্রসিদ্ধ কৃষ্ণ। অন্যদিকে, ১ টি করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা। যদিও এদিন খেলা চলাকালীন বৃষ্টির কারণে বেশ কিছুটা আগেই শেষ হয় দিনের খেলা। শ্রীলঙ্কার স্থানীয় সময় বিকাল ৫ টার দিকে বৃষ্টি নামে। তারপরই আম্পায়ার ও খেলোয়াড়রা মাঠ ছাড়তে বাধ্য হন। তারপর বিকাল ৫ টা ১৫ মিনিট নাগাদ দিনের খেলা শেষ হওয়ার ঘোষণা করেন আম্পায়াররা। কিন্তু আগামিকাল বৃষ্টি কি হবে? আবহাওয়ার আপডেট বলছে আগামিকাল কলম্বোতে বৃষ্টিপাতের সম্ভাবনা শতকরা ৬০ শতাংশ। ফলে ম্যাচের কী ফলাফল হয়, সেই দিকেই তাকিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেটপ্রমীরা।

Post Comment

You May Have Missed