মাসিক রিচার্জের ঝঞ্ঝাট থেকে মুক্তি, BSNL দিচ্ছে ৪১২ দিনের প্ল্যান, কত খরচ, কী কী সুবিধা পাবেন ?
BSNL Offer : প্রতি মাসে রিচার্জের ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে এবার দারুণ প্ল্যান নিয়ে এল রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL । ৪১২ দিনের জন্য এই সুবিধা পাবেন গ্রাহকরা। দিনে থাকছে ২ জিবি করে ডেটা। আরও অনেক সুবিধা। জেনে নিন, কত খরচ পড়বে আপনার।
এই প্ল্যানে আপনি কী কী পাবেন
দীর্ঘ মেয়াদের এই রিচার্জ প্ল্যানে গ্রাহক পাবেন দিনে ২ জিবি করে ডেটা। যা সহজেই আপনার নিত্যদিনের চাহিদা পূরণে সাহায্য হবে। অনলাইন গেমিং, হাই স্পিড ডেটা ছাড়াও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতে কাজে দেবে এই মোবাইল রিচার্জ প্ল্য়ান। ৪১২ দিনের এই দীর্ঘমেয়াদি প্ল্যানে আপনি এ ছাড়াও পাবেন দিনে ১০০টা করে SMS-এর সুবিধা। সব নেটওয়ার্কেই এই সুবিধা পাবেন ক্রেতারা। রয়েছে যত খুশি কলের সুবিধাও।
কত টাকায় কতদিনের মধ্যে পাবেন প্যাকেজ
একটা বিষয় মাথায় রাখতে হবে, কোম্পানি জানিয়েছে- আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত এই সুবিধা পাবেন গ্রাহকরা। এই প্ল্যান নিতে আপনাকে খরচ করতে হবে ২৩৯৯ টাকা। এমনিতে ৩৬৫ দিনের প্ল্যান রয়েছে অনেক কোম্পানির। সেখানে দাঁড়িয়ে ৪১২ দিনের প্ল্যান দিচ্ছে BSNL, যার অর্থ ৪৭ দিন বেশি সুবিধা পাবেন আপনি।
এ ছাড়াও ৮০তম স্বাধানীতা দিবস উপলক্ষ্যে দারুণ অফার নিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি BSNL। যেখানে আপনি পাচ্ছেন মাত্র ১ টাকায় মোবাইল সিম। সঙ্গে থাকছে প্রায় সারা মাসের ডেটা, যত খুশি কলের সুবিধা। কতদিন মেয়াদ, কী কী সুবিধা পাবেন এই ফ্রিডম প্ল্যানে, জেনে নিন এখানে।
কারা পাবেন এই সুবিধা, কতদিন পর্যন্ত
মনে রাখবেন, এই ফ্রিডম মোবাইল রিচার্জ প্ল্য়ানের সুবিধা আপনি ৩০ অগাস্ট পর্যন্ত পাবেন। এরপর আর এই সুবিধা আপনাকে দেবে না কোম্পানি। মনে রাখবেন, এর থেকে ১ টাকায় নতুন গ্রাহকরাই নয়া সিম কার্ড পাবেন। রবিবার রাষ্ট্রায়ত্ত কোম্পানি এই রিচার্জ প্ল্যানের বিষয়ে ঘোষণা করেছে। তবে এই সুবিধা নিতে গেলে তারিখটা অবশ্যই মনে রাখতে হবে।
কী কী সুবিধা পাবেন এই প্ল্যানে
এই ১ টাকার ফ্রিডম প্ল্যানে গ্রাহকরা পাবেন দিনে ১ জিবি করে ডেটা। সঙ্গে থাকছে ২৪ দিন পর্যন্ত যতখুশি কলের বেনিফিট। এখানেই শেষ নয়, এ ছাড়াও থাকছে দিনে ১০০টি করে SMS-এর সুবিধা।
আরও পড়ুন : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা
Post Comment