South 24 Parganas News: রেলগেটের অবস্থা শোচনীয়! টানা বৃষ্টিতে জমা জলে নাজেহাল বারুইপুরবাসী

South 24 Parganas News: রেলগেটের অবস্থা শোচনীয়! টানা বৃষ্টিতে জমা জলে নাজেহাল বারুইপুরবাসী

টানা বৃষ্টিতে জলমগ্ন!বারুইপুর রেলগেটের অবস্থা শোচনীয়। নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে স্বাভাবিকভাবেই বেড়েছে উদ্বেগ। আলিপুর আবহাওয়া দফতর সুত্রে খবর দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে। একদিকে নিম্নচাপ আর অন্যদিকে বর্ষা নামতেই রাস্তায় জমা জলে দুর্ভোগ বারুইপুরে। রাস্তা সংস্কার নিয়ে একে অপরকে দুষছে পৌরসভা ও রেল দফতর। বারুইপুর রেলগেটের সামনে রাস্তায় জমা জলে দীর্ঘদিন ধরে সমস্যা পোহাতে হচ্ছে নিত্য যাত্রীদের। এই রাস্তা ধরেই বারুইপুর স্টেশনে যেতে হয় কয়েক হাজার মানুষকে।

Post Comment

You May Have Missed