শর্ট লেংথের বলেই এল দিনের প্রথম সাফল্য, ভারতকে উইকেট এনে দিলেন প্রসিদ্ধ কৃষ্ণ

কলম্বো: ভারত-শ্রীলঙ্কার (India vs Sri Lanka) দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে বৃষ্টির জেরে একাধিকবার খেলা ব্যাহত হওয়ায় খুব বেশি ওভার খেলা সম্ভব হয়নি। তাতেও অবশ্য ভারত রানের পাহাড়ে পৌঁছয়। কেরিয়ারের দ্বিতীয় টেস্ট শতরান হাঁকান ধ্রুব জুরেল।

রবিবার কলম্বো টেস্টের প্রথম দিন ৩০০/৫ তুলেছিল ভারত। দ্বিতীয় দিন আরও ২০৩ রান যোগ করে ভারত। ম্যাচের দ্বিতীয় দিনে লড়াকু সেঞ্চুরি হাঁকান জুরেল। কলম্বোয় বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনে ৫০৩/৯ স্কোরে ডিক্লেয়ার করে ভারত। নয় বছর পর ভারতের হয়ে সাত নম্বরে ব্যাট করতে নেমে কেউ শ্রীলঙ্কার মাটিতে টেস্টে সেঞ্চুরি করলেন। ২০১৭ সালে পাল্লেকেলে টেস্টে ১০৮ রান করেছিলেন হার্দিক পাণ্ড্য। তারপর ২০২৬ সালে কলম্বোয় করলেন জুরেল। ২০২৪ সালে মেলবোর্নে নীতীশ কুমার রেড্ডির পর ফের টেস্টে সাত বা তার নীচে নেমে ভারতের কোনও ব্যাটার সেঞ্চুরি করলেন। ১১৫ রানে অপরাজিত থাকেন জুরেল।

কব্জিতে চোট পেয়ে রবিবার আহত ও অবসৃত হয়েছিলেন ঋষভ পন্থ। সোমবার মাঠে ফিরে ৬৩ রান করলেন। সারাংশ জৈন রান পাননি। ছয় রান করে ফেরেন। তবে মানব সুতার ১৮ রান করেন। এক সময় মনে হচ্ছিল জুরেল হয়তো শতরান পূরণ করার আগেই ভারত অল আউট হয়ে যাবে। তবে সিরাজ দাঁতে দাঁত চেপে লড়াই করে জুরেলকে শতরান পূরণ করতে সাহায্য করেন। ভারত ডিক্লেয়ার করলে ব্যাটে নেমে দিনের শেষে আট রানেই দুই উইকেট হারিয়ে ফেলেছে শ্রীলঙ্কা।

Previous post

পশ্চিম এশিয়ার সঙ্কটের মধ্যেও জ্বালানি-সার নিয়ে চিন্তা নেই ভারতের, পাশে থাকার বার্তা রাশিয়ার

Next post

West Bengal Weather Update: উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দুর্যোগ, বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা? রইল আবহাওয়ার বড় আপডেট

Post Comment

You May Have Missed