Petua Wushu Camp: পাড়ার খুদেদের ‘ফাইটার’ বানানোর ব্লু-প্রিন্ট! যৌথ উদ্যোগে পেটুয়ায় ধামাকাদার কমব্যাট ট্রেনিং
Last Updated:
Petua Wushu Camp: শুধু পড়াশোনা নয়, এবার আত্মরক্ষার ঢাল তৈরি করতে মাঠে নামল গ্রামের ১১২ পড়ুয়া! রাজ্যস্তরের কোচের অধীনে পেটুয়ার স্কুলে শুরু হল বিশেষ উশু ট্রেনিং।
পূর্ব মেদিনীপুর জেলার পেটুয়াতে ছাত্রছাত্রীদের আত্মরক্ষা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বাড়াতে একটি উশু প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। পেটুয়া প্রাথমিক বিদ্যালয় ও পেটুয়া জুনিয়ার হাই স্কুলের যৌথ উদ্যোগে এই শিবিরে মোট ১১২ জন ছাত্রছাত্রী অংশ নিচ্ছে। পেটুয়া প্রাথমিক বিদ্যালয় ও পেটুয়া জুনিয়ার হাই স্কুলের যৌথ ব্যবস্থাপনায় এই উশু প্রশিক্ষণ শিবিরটি শুরু হয়েছে। রাজ্যস্তরীয় প্রশিক্ষকের তত্ত্বাবধানে এই শিবিরে ছাত্রছাত্রীদের আত্মরক্ষা, শৃঙ্খলা, আত্মবিশ্বাস, একাগ্রতা এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধির উপর জোর দেওয়া হচ্ছে। এর মাধ্যমে তাদের ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ তৈরি হবে বলে জানানো হয়েছে।
Post Comment