বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল ‘ডাক্তারকাকু’-র চরিত্রদের প্রথম লুক

কলকাতা: এই সিনেমার শ্যুটিং হয়ে গিয়েছিল অনেকদিন আগেই, তবে একাধিক কারণে আটকে ছিল এই ছবি মুক্তি। অবশেষে মুক্তি পাচ্ছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং ঋদ্ধি সেন (Riddhi Sen) অভিনীত ও পাভেল (Pavel) পরিচালিত সিনেমা, ‘ডাক্তারকাকু’। পরিচালনার পাশাপাশি, এই ছবিতে অভিনয় ও করেছেন পাভেল নিজে। সঠিক চিকিৎসা বর্তমান বাজারে কার্যত দুর্মূল্য, একটু ভাল চিকিৎসা ব্যবস্থা ও পরিকাঠামোর জন্য মানুষকে খরচ করতে হয় হাজার হাজার টাকা। অধিকাংশ সময়েই তা মধ্যবিত্তের হাতের বাইরে চলে যায়, অনেকে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পর্যন্ত পারেন না। সেই পরিস্থিতিকেই রুপোলি পর্দায় তুলে ধরবে, পাভেলের নতুন সিনেমা। প্রসেনজিৎ ও ঋদ্ধি ছাড়াও, এই সিনেমায় অভিনয় করেছেন, এনা সাহা (Ena Saha)। আজ মুক্তি পেল, এই সিনেমার প্রথম লুক।

প্রকাশ্যে এল ‘ডাক্তারকাকু’-র প্রথম লুক

নতুন যে পোস্টার মুক্তি পেয়েছিল, সেখানে কেবলমাত্র দেখা গিয়েছিল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লুক। আর এবার প্রকাশ্যে এল, ঋদ্ধি, এনা এবং পাভেলের লুক। সিনেমায় ডাঃ দিলীপ সাহার ভূমিকায় দেখা যাবে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। পুষ্কিনের চরিত্রে দেখা যাবে ঋদ্ধি সেনকে। শীতল দামানির ভূমিকায় দেখা যাবে এনা সাহাকে। মিস্টার দামানির ভূমিকায় থাকছেন, রজতাভ দত্ত। পচার ভূমিকায় দেখা যাবে পাভেলকে। এই সিনেমায় পাভেলকে একেবারে অন্যরকম লুকে দেখা গিয়েছে। এনাকে একেবারে ঝকঝকে দেখতে লাগছে, একেবারে অন্য লুকে দেখা গিয়েছে ঋদ্ধিকেও।বাবা-ছেলের সম্পর্ক, বন্ধুত্ব, ভালোবাসা, কৃতজ্ঞতা এবং নিজের বিবেকের কাছে সৎ থাকার গল্প নিয়েই তৈরি এই সিনেমা, ‘ডাক্তারকাকু’। কারণ জীবনে কিছু মুহূর্ত আসে, যখন সাফল্যের চেয়ে বড় হয়ে ওঠে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস। আর সেই কঠিন সিদ্ধান্তের পথেই ডাক্তারকাকু খুঁজে পায় তার আসল মানবিকতা।

গল্পে থাকছে কী কী?

গল্পের কেন্দ্রে ডাঃ দিলীপ সাহা—একজন আদর্শবাদী চিকিৎসক, যাঁর কাছে ডাক্তারি পেশা শুধু পেশা নয়, মানুষের প্রতি এক আজীবনের অঙ্গীকার। রোগীর প্রতি দায়বদ্ধতা, পরিবারের প্রতি ভালোবাসা এবং নিজের নীতিবোধ, এই তিনের ভারসাম্য বজায় রেখেই তিনি জীবন কাটিয়েছেন। তাঁর ছেলে পুষ্কিনের বেড়ে ওঠার সঙ্গে জড়িয়ে রয়েছে পচার জীবনও। নিজের সন্তান না হয়েও পচাকে আপন করে নেন ডাঃ দিলীপ। একই ছাদের নিচে বেড়ে উঠতে উঠতে পুষ্কিন ও পচার সম্পর্ক হয়ে ওঠে দুই ভাইয়ের মতো। দু’জনেরই স্বপ্ন, চিকিৎসক হয়ে মানুষের পাশে দাঁড়ানো।

 

আরও পড়ুন: Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

Previous post

‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’

Next post

West Bengal Weather Forecast: দক্ষিণবঙ্গে ছাপিয়ে গেল বৃষ্টির রেকর্ড! ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলায় বাড়বে জলছাপ, আবহাওয়া দফতরের মেগা আপডেটে চমক

Post Comment

You May Have Missed