দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান… অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?

কলকাতা: দীর্ঘদিনের প্রেমের পরে বিবাহবন্ধনে বাঁধা পড়লেন অর্জুন রামপাল (Arjun Rampal)। পাত্রী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস (Gabriella Demetriades), ৫৩ বছর বয়সে গোয়ায় নতুন জীবন শুরু করলেন অভিনেতা। গ্যাব্রিয়েলার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক অর্জুনের, ২ সন্তানও রয়েছে তাঁদের। আট বছর একসঙ্গে সংসার করছেন তাঁরা, ২০১৯ সালে পুত্র অরিকের জন্ম হয়। এরপরে ২০২৩ সালে অরব আসে তাঁদের কোলে। ২ সন্তান নিয়ে এখন সুখেই রয়েছেন অর্জুন আর গ্যাব্রিয়েলা। সদ্যই একটি পডকাস্টে এসে অর্জুন জানিয়েছিলেন, গ্যাব্রিয়েলার সঙ্গে বাগদান হয়ে গিয়েছে তাঁর। অবশেষে গোয়ায় বিবাহ সারলেন তাঁরা। 

আগেই বাগদান সেরেছিলেন অর্জুন আর গ্যাব্রিয়েলা

একেবারে সাদামাঠা পোশাকেই রেজিস্ট্রারের অফিসে পৌঁছে যান অর্জুন রামপাল এবং গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস। সেখানেই আইনি বিবাহ সারেন তাঁরা। সদ্যই রিয়া চক্রবর্তীর পডকাস্টে এসেছিলেন অর্জুন আর গ্যাব্রিয়েলা। আর সেখানেই বিবাহ নিয়ে কথা বলতে গিয়ে মুখ খোলেন গ্যাব্রিয়েলা। বলেন, ‘আমরা এখনও বিবাহিত নই, কিন্তু ভবিষ্যতে কী হবে, কেই বা বলতে পারে?’ এরপরে অর্জুন বলেন, ‘তোমার শোয়েই এই খবরটা প্রথম বলছি, আমাদের বাগদান হয়ে গিয়েছে।’ প্রসঙ্গত, এর আগে মডেল মেহর জেসিয়াকে বিবাহ করেছিলেন অর্জুন। ১৯৯৮ সাল থেকে ২০১৯ পর্যন্ত বিবাহিত ছিলেন তাঁরা। তাঁদের সন্তান ও রয়েছে, অরিক ও অরিভ। তবে আপাতত প্রেমিকা গ্যাব্রিয়েলার সঙ্গেই একত্রবাস করেন অর্জুন। তবে তাঁদের যে বাগদান হয়ে গিয়েছে, সেই কথা প্রকাশ্যে আনেননি তাঁরা।

 ‘ধুরন্ধর’-এ অভিনয় নিয়ে কী বলেছেন অর্জুন রামপাল?

কাজের ক্ষেত্রে,  ‘ধুরন্ধর’ (Dhurandhar)- এ অভিনয় করেছেন অর্জুন রামপাল। এই দৃশ্যে অভিনয় করা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে অর্জুন রামপালকে।  প্রশ্ন উঠেছে যে, কীভাবে এত নিষ্ঠুর, নৃশংস একটা চরিত্রে অভিনয় করতে রাজি হলেন অর্জুন রামপাল? ঝলকমুক্তির অনুষ্ঠানে এই প্রশ্ন করা হয়েছিল অর্জুন রামপালকে। তিনি এর উত্তরে বলেন, ‘এটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। গোটাটাই পরিচালকের ভাবনা। আর পরিচালকের ভাবনা নিয়ে কথা বলতে আমার খুবই একঘেয়ে লাগে। ফলে এ নিয়ে আমি যত কম কথা বলব, ততই ভাল।’ পাশাপাশি এদিন অর্জুন রামপাল বলেন, ‘আজকের দিনটা আমার কাছে ভীষণ বিশেষ, কারণ ছবিটি আদিত্য ধর তৈরি করেছেন।’

 

আরও পড়ুন: Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

Post Comment

You May Have Missed