রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
লিসবন: অস্ট্রেলিয়ার জার্সিতে দীর্ঘ সময়ে খেলেছেন ক্রিকেট। কিন্তু এবার নিজের জন্মস্থানের হয়ে খেলছেন। পর্তুগালের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন বর্তমানে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইরোপের দেশগুলোর মধ্য়ে যোগ্যতা অর্জনের লড়াইয়ে খেলতে নামছেন মোইসে হেনরিক্স। চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে খেলতে নেমেছিল পর্তুগাল। সেখানে ৫১ বলে ১১১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন হেনরিক্স।
ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে পর্তুগাল ২০ ওভারে ২১১ রান বোর্ডে তোলে। হেনরিক্স তাঁর পর্তুগালের জার্সিতে প্রথম সেঞ্চুরি হাঁকান ৪৮ বলে। নিজের ইনিংসে ১২টি বাউন্ডারি ও ৭টি ছক্কা হাঁকিয়েছেন। অর্থাৎ তাঁর ১১১ রানের ইনিংসের মধ্য়ে ৯০ রানই এসেছে বাউন্ডারি ও ছক্কায়। ৯১ রানের বিরাট ব্যবধানে ম্য়াচে জয় ছিনিয়ে নেয় পর্তুগাল।
এখনও পর্যন্ত কোয়ালিফায়ারে ৪ ম্যাচের মধ্য়ে চারটিতেই জয় ছিনিয়ে নিয়েছে পর্তুগাল। দলের বোলিং আক্রমণের নেতৃত্বে দেওয়া সেবাস্তিয়ান ক্রুজ ডি অলিভেইরা এখনও পর্যন্ত যোগ্যতা অর্জন পর্বে ৯ উইকেট নিয়ে উইকেট শিকারের তালিকায় শীর্ষে রয়েছেন।
হেনরিক্স এখনও পর্যন্ত টুর্নামেন্টে সর্বাধিক রানের মালিক। মোট ১৭৮ রান করেছেন তিনি। ইজরায়েলের বিরুদ্ধে ৩৯ বলে অপরাজিত ৬৬ রানের ইনিংস খেলেছিলেন। গ্রিসের বিরুদ্ধে ব্যাটই করতে নামেননি তিনি। জার্মানির বিরুদ্ধে ৪বলে ১ রান করেছিলেন তিনি। চারটি ম্য়াচেই জয় পেয়েছে পর্তুগাল।
হেনরিক্স অস্ট্রেলিয়ার হয়ে আগে খেলেছেন। পুরুষদের টি-২০ বিশ্বকাপের সাব-রিজিওনাল ইউরোপ কোয়ালিফায়ার সি টুর্নামেন্টে চলছে। সেখানে ইউরোপের কোন কোন দেশ আগামী ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে, তা দেখার।
মোয়েস হেনরিক্সের বয়স এখন ৩৯। এই বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইনিংস শুরু করেছেন তারকা অভিজ্ঞ অলরাউন্ডার। ইজরায়েলের বিরুদ্ধে চার নম্বরে ব্যাট করতে নেমে ৩৯ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন। প্রথম ম্যাচেই ৪টি চার ও ৪টি ছক্কা মারেন। এর আগে অস্ট্রেলিয়ার জার্সিতে ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্য়াচ খেলেছিলেন।


Post Comment