‘একসঙ্গে একই সময়ে সফরটা শুরু করেছিলাম..’ দেশু7-শ্যুটিংয়ের শেষ দিনে দেবকে খোলা চিঠি শুভশ্রীর
Published at : 19 Aug 2026 02:34 PM (IST)
দীর্ঘদিন পরে, জুটি বেঁধেছেন দেব (Dev) আর শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। ‘দেশু7’-এর শ্যুটিংয়ের শেষ দিন আজ। এই সিনেমার হাত ধরেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন দেব।

সিনেমার শেষ দিনে, শ্যুটিং শেষ থেকে একগুচ্ছ ছবি ভাগ করে নিলেন শুভশ্রী। সঙ্গে একটি খোলা চিঠি লিখলেন, দেবের উদ্দেশে। আবেগমাখা সেই চিঠিতে কী রইল?

শুভশ্রী লিখছেন, ‘প্রিয় দেব, আজ আমাদের সিনেমা দেশু সেভেন-এর শেষ দিনের শ্যুটিং। সেই কারণেই এসব কথা লিখছি হয়তো..’

শুভশ্রী লিখছেন, ‘আমি আর তুমি প্রায় একই সময়ে সফর শুরু করেছিলাম। যদিও এবারের অভিজ্ঞতাটা একেবারে আলাদা। তোমার প্রথম পরিচালিত ছবিতে আমি কাজ করার সুযোগ পেলাম।’

শুভশ্রী লিখছেন, ‘দেব, আমি যেন তোমায় নতুন করে বেঁচে উঠতে দেখলাম। তোমার নতুন একটা সত্ত্বার সঙ্গে পরিচিত হলাম। সত্যি বলছি, পরিচালক হিসেবে তোমার স্বচ্ছ ধারণা দেখে আমি বেশ অবাক হয়েছি।’

শুভশ্রী লিখছেন, ‘আমার বার বার মনে হয়েছে, ছবির মেকিং, স্ক্রিনপ্লে, সিনেমার চরিত্রদের নিয়ে খেলা করা.. এতকিছু ও কোথা থেকে শিখল? এতকিছু একসঙ্গে সামলাচ্ছে কী করে?’

শুভশ্রী লিখছেন, ‘আমি ভীষণ খুশি যে আমরা একসঙ্গে সিনেমার সফরটা একসঙ্গে শেষ করেছি। পরিচালক হিসেবে তোমার দক্ষতা আমায় অনুপ্রাণিত করেছে।’

শুভশ্রী লিখছেন, ‘তোমার সঙ্গে এই সিনেমায় কাজ করতে পেরে আমি ভীষণ খুশি। আশা করছি, দেশু সেভেন মুক্তির সঙ্গে সঙ্গে টলিউড একজন নতুন যুগের পরিচালককে পাবে, যে একটা বড় সংখ্যার মানুষদের জন্য গল্প বলবেন।’

শুভশ্রী লিখছেন, ‘তোমার জন্য আমি গর্বিত, আগামীর জন্য, পরিচালক হিসেবে তোমার নতুন সফরের জন্য ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন। ইউ উইল রক ইট।’

দেবের প্রথম পরিচালিত ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। সেই কারণেই এই ছবিকে ‘দেশু সেভেন’ (দেব শুভশ্রীর জুটিকে একসঙ্গে দেশু জুটি বলা হয়) বলে উল্লেখ করা হচ্ছে। পুজোর সময় মুক্তি পাওয়ার কথা এই সিনেমার।
Published at : 19 Aug 2026 02:34 PM (IST)
Post Comment