সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?

সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?

কলকাতা: বর্তমানে চর্চায় বারে বারেই উঠে আসছে তাঁর নাম.. কারণ একটাও অধিবেশন যোগ না দিয়েই, রাজ্যসভার সাংসদ পদ ছেড়েছেন তিনি। কোয়েল মল্লিক (Koel Mallick)। চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে, তৃণমূলে যোগদান করেছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। সাংসদ পদে মনোনীত ও হয়েছিলেন তিনি। তবে জুলাই মাসের শেষে, সেই পদ ও ছেড়ে দিলেন কোয়েল মল্লিক। তৃণমূলের সাংসদ হিসেবে একটি ও অধিবেশনে অংশগ্রহণ করেননি তিনি। তার আগেই, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন কোয়েল মল্লিক। রাজ্যসভার চেয়ারম্যান C P রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করে ইস্তফা দেন তিনি। আর এই বিতর্ক, জল্পনার মধ্যেই ছোটপর্দায় আসছেন কোয়েল মল্লিক! তাও আবার দেবের সঙ্গে!

এক ফ্রেমে দেব – কোয়েল

ছোটপর্দায় ‘দাদাগিরি’-র সঞ্চালনার দায়িত্ব নিয়েছেন দেব। আর এবার, সেই শোয়েই অতিথি হিসেবে আসছেন, কোয়েল মল্লিক। সদ্যই তৃণমূল ছেড়েছেন দেব, যোগ দিয়েছেন NCPI-তে। আর ইতিমধ্যেই দল এবং সাংসদ পদ ছেড়েছেন কোয়েল মল্লিক ও। আর এর মধ্যেই, দেবের সঙ্গে এক ফ্রেমে কোয়েল মল্লিক। ১৯ জুলাই, অর্থাৎ আগামী রবিবার ‘দাদাগিরি’-র একটা বিশেষ এপিসোড।  প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়তে কেউ তৈরি করেন কাগজের কন্টেইনার , কেউ পিছিয়ে পড়া অঞ্চলে শিক্ষা পৌঁছে দিয়ে গড়েছেন সুশীল সমাজ, তাঁরা হয়ে উঠেছেন সরকারি চাকুরীজীবি! কেউ ফেলে দেওয়া আমের আঁটি দিয়ে কলমের গাছ বানিয়ে হয়ে উঠেছেন চাষী ভাইদের আর্থিক ভরসা ও পরিবেশ বন্ধু.. এমনই সমস্ত মানুষ আসেন এদিনের এপিসোডে। আর সেখানেই বিশেষ অতিথি হয়ে আসেন কোয়েল মল্লিক। 

দেব-কোয়েল জুটি পর্দার ভীষণ জনপ্রিয় জুটি। দেবের টলিউডে ২০ বছর পূর্তির অনুষ্ঠানে, বিশেষ উপস্থিতি ছিল কোয়েল মল্লিকের। দীর্ঘদিন এই জুটিকে পর্দায় দেখা না গেলেও, এই জুটির জনপ্রিয়তা এক ফোঁটাও কমেনি। সেই কারণেই ছোটপর্দায় দেব এবং কোয়েলের জুটিকে একসঙ্গে দেখার জন্য় মুখিয়ে রয়েছেন সবাই। তবে রাজনৈতিক মঞ্চে আপাতত দেব এবং কোয়েল এক ফ্রেমে, এই দুটি জল্পনার বিষয় ও বটে। দেব এবং কোয়েল, ২ জনেই ছিলেন তৃণমূলে। আপাতত ২ জনেই তৃণমূলের সঙ্গ ত্যাগ করেছেন। দেব গিয়েছেন NCPI-তে, আর কোয়েলের রাজনৈতিক কেরিয়ার নিয়ে এখনও জল্পনা চলছে। পদত্যাগ করার পরেই বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন কোয়েল। সেই কারণে তাঁর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 

আরও পড়ুন: Koel Mallick: বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে

Post Comment

You May Have Missed