স্বামীর ঘনিষ্ঠতা ভালো লাগছে না! প্রেমিককে জানান সোনম? সোশ্যাল মিডিয়া পোস্টে…

স্বামীর ঘনিষ্ঠতা ভালো লাগছে না! প্রেমিককে জানান সোনম? সোশ্যাল মিডিয়া পোস্টে…

সদ্য মেঘালয়ে হানিমুনে গিয়ে তাঁদের নিখোঁজ হওয়ার খবর আসে প্রথমে। দিন কয়েক যেতেই উদ্ধার হয় স্বামী রাজা রঘুবংশীর দেহ। এরপরই আত্মসমর্পণ করেন স্ত্রী সোনম। ঘটনার তদন্ত ঘিরে মুখ খোলে পুলিশ। সন্দেহের জেরে গ্রেফতার হয়েছেন সোনম সহ একাধিক। ধৃতদের মধ্যে রয়েছেন রাজ কুশওয়াহা নামে এক ব্যক্তি। অভিযোগ, রাজের সঙ্গে গোপন সম্পর্ক ছিল সোনমের। আর তার জেরেই এই খুন। এই অভিযোগ ঘিরে একের পর এক শিউরে ওঠার মতো তথ্য আসছে প্রকাশ্যে।

বেশ কিছু মিডিয়া রিপোর্টের দাবি, বিয়ের তিনদিন পর থেকেই স্বামী রাজা রঘুবংশীকে খুনের ছক কষেছিলেন সোনম। ‘ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন বলছে, রাজের সঙ্গে গোপন চ্যাটে সোনম তাঁকে বলেছিলেন, স্বামী রাজা কাছে আসতে চাইছেন, তবে সেটা সোনমের ভালো লাগছে না। এদিক, আরও এক তথ্য, রাজ ও সোনমকে ঘিরে উঠে আসছে। রাজা রঘুবংশীর হত্যাকাণ্ড ঘিরে যাতে তাঁর দিকে সন্দেহের তির না আসে, সেই কারণে তিনি রাজার মোবাইল থেকে রাজার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেই পোস্টে লেখা ছিল, ‘সাত জন্মের সঙ্গী’। জানা গিয়েছে, রাজার যেদিন মৃত্যু হয়েছে, ওই সোশ্যাল মিডিয়া পোস্ট সেই দিনেরই। রাজার মৃত্যুর কয়েক ঘণ্টা পরই সোনম রাদার মোবাইল থেকে ওই পোস্ট করেন বলে অভিযোগ। এই পোস্ট ছিল ২৩ মের। সেদিন থেকেই রাজা রঘুবংশী ও তাঁর স্তরী সোনম নিখোঁজ বলে জানা যায়। পরে রাজার দেহ ২ জুন উদ্ধার হয়। বেশ কিছু মিডিয়া রিপোর্ট প্রশ্ন তুলেছে, হানিমুনে গিয়ে সোনমের সঙ্গে রাজার সেলফি বা একসঙ্গে তোলা ছবি কেন নেই তা নিয়ে।

( জ্যৈষ্ঠ পূর্ণিমা ২০২৫র তিথি পড়ে গিয়েছে আজ মঙ্গলবার! কতক্ষণ থাকবে? বলছে পঞ্জিকা)

( ‘PoK দখলের সুযোগ ছিল…’,পারদ চড়ালেন মমতা, পুলওয়ামা হানা নিয়েও বললেন…)

( USর বিমানবন্দরে ভারতীয় ছাত্রকে হাতকড়া পরিয়ে,মাটিতে ফেলে…! Video প্রকাশ্যে আসতেই ময়দানে নামল দূতাবাস)

এনডিটিভির রিপোর্ট বলছে, ২৩ মে সোনম, রাজাকে নিয়ে গিয়েছিল পাহাড়ের দিকে। সেখানে তাঁরা ফটোশুট করবেন বলে ঠিক ছিল। সেই সময়ই ঘটনায় বাকি ৩ জন অভিযুক্ত তাঁদের অনুসরণ করে। রাজার সঙ্গে হিন্দিতে কথাও বলে তারা। তখনই সোনম ক্লান্ত রয়েছেন, এমনটা ভান করতে থাকেন বলে অভিযোগ। ফলত, ওই ৩ জনের সঙ্গে স্বামীকে এগিয়ে যেতে দেন সোনম। তিনি নিজে পিছিয়ে পড়েন। এরপর নির্জন শুনাসান জায়গায় যেতেই সোনম চিৎকার করেন,’মারো ওকে’। এমনই দাবি ওই প্রতিবেদনের। তবে জানা গিয়েছে, ওই গোটা ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না সোনমের চর্চিত প্রেমিক রাজ। রাজ কুশওয়াহার সঙ্গে সোনমের সম্পর্ক বিয়ের আগে ছিল বলে জানা যায়। অভিযোগ, রাজের সঙ্গে মিলেই স্বামী রাজাকে খুন করার ছক কষেছেন সোনম।

Previous post

Post Office Recurring Deposit: পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে মাসে ১২০০০ টাকা জমা করলে ম্যাচিউরিটিতে কত টাকা পাওয়া যেতে পারে? দেখুন হিসেব

Next post

‘RG কর-কাণ্ডে ঘটনার দিন যে ৪ জন নিহত চিকিৎসকের সঙ্গে ছিলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ নয় কেন? ‘

Post Comment

You May Have Missed