সোনু সুদের নতুন ভিডিও হঠাৎ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়! এমন কী বার্তা দিলেন অভিনেতা?

সোনু সুদের নতুন ভিডিও হঠাৎ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়! এমন কী বার্তা দিলেন অভিনেতা?

Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

কলকাতা: সোনু সুদ (Sonu Sood) সবসময়েই অনুরাগীদের মধ্যে একটা আলাদা রকমের বোধ তৈরি করার চেষ্টা করেছেন, সক্ষম ও হয়েছেন বারে বারে। করোনাকালের পর থেকেই যেন অনুরাগীরা নতুন করে চিনেছেন সোনু সুদকে। করোনা পরিস্থিতিতে যখন পরিযায়ী শ্রমিকেরা বাড়ি ফিরতে পারছিলেন না, পায়ে হেঁটে বাড়ি পৌঁছতে গিয়ে প্রাণ হারাতে হয়েছিল অনেক মানুষকে, সেই সময়ে যেন কার্যত ‘মসিহা’-র মতোই হাত বাড়িয়ে দিয়েছিলেন, সোনু সুদ। সাধারণ পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য তিনি বিভিন্ন যানবাহনের ব্যবস্থা করেছিলেন। বহু পরিযায়ী শ্রমিককে তিনি বাড়ি ফিরিয়েছেন। আর তারপরেই সোনু সুদকে যেন নতুনভাবে চিনিয়েছেন মানুষ। অভিনয়ের পাশাপাশি, সমাজের প্রতি ও যে সোনু সুদের দায়বদ্ধতা রয়েছে, তা যেন তিনি প্রমাণ করে দিয়েছেন বারে বারে। আর এবার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সোনু সুদের একটি ভিডিও। সেখানে তিনি এমন কিছু কথা বলেছেন, যাতে মানুষ যেন নতুন করে চিনতে শিখেছেন সোনু সুদকে। কী এমন ভিডিও-তে বলেছেন সোনু সুদ?

ভিডিওতে সোনু সুদ বলছেন, ‘কখনও ভেবেছেন, মদের দোকানদারের কোথাও যেতে হয় না, কিন্তু দুধ বিক্রেতাকে প্রত্যেক গলিতে, প্রত্যেক বাড়িতে যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে জিজ্ঞাসা করি, “দুধে জল মিশিয়েছো নাকি?” আর মদে নিজেরাই জল মিশিয়ে পান করি। নুনের মতো তেতো কথা বলার লোক সবসময় আপনার বন্ধু হয়, তাই নুনে কখনও পোকা লাগে না, আর মিষ্টিতে প্রায়ই পোকা ধরে। কখনও ভেবেছেন, আমরা সারা জীবন একটা ছবির প্রশংসা করি, কিন্তু তার বোঝা একটা পেরেক বহন করে, যা আমরা সবসময় ভুলে যাই। মোমবাতি জ্বালিয়ে আমরা মৃতদের স্মরণ করি আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করি। পায়ের নূপুর, যার দাম হাজার হাজার টাকা, তার স্থান কিন্তু পায়ে। আর টিপ, যার দাম মাত্র ১ টাকা, তা কপালে সাজানো হয়। এই সেই সময়, যেখানে বাড়িতে থাকা কোরান ও গীতা কখনও ঝগড়া করে না, আর যারা এর জন্য ঝগড়া করে, তারা কখনও এটি পড়েনি। হায় রে মানুষ, এখনও সময় আছে… একটু ভাবো, নিজের জীবনকে পরিবর্তন করো।’

 



Previous post

East Bardhaman News: এক দশক পর গুসকরায় ফিরল রঙিন তাঁবু, মাত্র ১০০ টাকায় মিলবে ভরপুর বিনোদন! পরিবার নিয়ে ঘুরে আসুন

Next post

Sunflower Cultivation Tips: সুন্দরবনের নোনা মাটিতেই সূর্যমুখী চাষে বাম্পার ফলন! মোটা লাভের মুখ দেখতে চান আপনিও? রইল ‘সিক্রেট টিপস’

Post Comment

You May Have Missed