সিনিয়র সিটিজেন হলেন সলমন, জন্মদিনের পার্টিতে হাজির সস্ত্রীক ধোনি
মুম্বই: তিনি ভারতীয় সিনেমার কিংবদন্তি । বলিউডের ভাইজান । সেই সলমন খান ৬০ বছর পূর্ণ করলেন । শুক্রবার রাতে সলমনের পনভেলের বাগানবাড়িতে জন্মদিনের পার্টিতে চাঁদের হাট । বলিউডের নামী তারকাদের ভিড় তো ছিলই, তবে মধ্যমনি ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিংহ ধোনি ।
সলমনের জন্মদিনের পার্টিতে হাজির হয়ে গিয়েছিলেন সস্ত্রীক মহেন্দ্র সিংহ ধোনি । সঙ্গে কন্যা জিভা । মেয়েকে নিয়েই হাজির হয়েছিলেন ক্যাপ্টেন কুল ।
বিষ্ণোই গ্যাংয়ের হুমকির পরে গত দু’বছর ধরে আতঙ্কে কাটিয়েছে সলমনের পরিবার । নিরাপত্তা বাড়িয়েছেন বলিউড সুপারস্টার । গত বছর যে কারণে মুম্বই ছেড়ে অম্বানিদের গুজরাতের জামনগরে বনতাড়ায় সপরিবারে জন্মদিন পালন করেছিলেন সলমন । তবে এবার আর মুম্বই ছেড়ে বাইরে যাননি । শুক্রবার মধ্যরাতে খামারবাড়ির অনুষ্ঠানে সলমনের ষাট বছরের জন্মদিন পালন করতে সেলিব্রিটিদের ভিড় ।



Post Comment