সকাল সকাল ২ পরিবারের রীতি মেনেই বিয়ে, বিজয়-রশ্মিকার নতুন জীবন শুরুর সাক্ষী উদয়পুর!

সকাল সকাল ২ পরিবারের রীতি মেনেই বিয়ে, বিজয়-রশ্মিকার নতুন জীবন শুরুর সাক্ষী উদয়পুর!

Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

কলকাতা: উদয়পুরের একটি বিলাসবহুল প্রাসাদে চলছে রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) আর বিজয় দেবরাকোণ্ডা (Vijay Deverakonda) -র বিয়ের যাবতীয় রীতিনীতি। সকাল ৮টায় নাকি ছিল বিয়ের লগ্ন। শোনা যাচ্ছে ২টি মতে বিয়ে হবে বিজয় আর রশ্মিকার। তাঁরা নিজেরা ছবি পোস্ট করার আগে যাতে বিয়ের কোনও ছবি ফাঁস না হয়ে যায়, সেইদিকে কড়া নজর রেখেছেন বিজয় আর রশ্মিকা। আজই হবে বিয়ের যাবতীয় অনুষ্ঠান। সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় গায়ে হলুদের আয়োজনের ঝলক শেয়ার করে নিয়েছেন বিজয় আর রশ্মিকা ২ জনেই। তাঁদের ছবি দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা!

বিজয় তেলুগু পরিবারের ছেলে, অন্যদিকে রশ্মিকার জন্ম কর্ণাটকে। সেই কারণেই ২ নিয়ম মেনেই বিয়ে হবে বিজয় আর রশ্মিকার। দুই সংস্কৃতিকেই নিজেদের বিয়েতে স্থান দিতে চান বিজয় আর রশ্মিকা। উদয়পুরে হিন্দু তেলুগু মতে বিয়ের আসর বসবে, পাত্র বিজয়ের নিয়ম মেনেই হবে প্রথম ধাপের বিয়ে। এই বিয়ের মহরৎ, বৃহস্পতিবার অর্থাৎ আজ সকাল ৮ টায়। সকাল সকালই মিটে যাবে তেলুগু মতে বিয়ে। এরপরে, কোডাভা মতে বিয়ে হবে রশ্মিকা আর বিজয়ের। কর্নাটকের কোডাগু জেলায় কোডাভা সম্প্রদায়ের মানুষের বাস। রশ্মিকারও এই পরিবারেই জন্মগ্রহণ। সেই কারণে ২টি নিয়ম মেনেই বিয়ে হবে রশ্মিকা আর বিজয়ের।

সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় ২টি ছবি শেয়ার করে নিয়েছেন বিজয় আর রশ্মিকা। গায়ে হলুদের অনুষ্ঠানে গোটা আসরই সাজিয়ে তোলা হয়েছে হলুদ থিমে। রয়েছে বিভিন্ন কার্টুন চরিত্র এবং প্রচুর হলুদ এবং গোলাপি রঙ। একটি বিশাল পদ্মের মধ্যে রাখা হয়েছে ২টি বসার জায়গা। রয়েছে প্রচুর ফুল যা ব্যবহার হবে হলুদ খেলায়। কয়েকদিন আগে থেকেই উদয়পুরের প্রাসাদে দেদার আনন্দ আর মজার আয়োজন করা হয়েছে। পুল পার্টি থেকে শুরু করে পুলে শরীর ডুবিয়ে বিশ্রামের ব্যবস্থা… অতিথিদের জন্য সমস্ত আয়োজন করেছেন বিজয় আর রশ্মিকা।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মেন্যুকার্ডের ছবি শেয়ার করে নিয়েছিলেন রশ্মিকা। সেখানে চোখ রাখলেই দেখা যাচ্ছে, বিয়ের আসরে থাকছে বিশেষ জাপানি মেন্যু। অন্যান্য হরেক খাবারের সঙ্গে অতিথিদের পাতে দেওয়া হবে জাপানি খাবার ও! রশ্মিকা আর বিজয়ের বিয়েতে এটাও অভিনবত্ব বটে। খাবার আসরের একটি অস্পষ্ট ছবি শেয়ার ও করে নিয়েছিলেন রশ্মিকা। তবে বিয়ের আসর থেকে কোনও সুন্দর বা স্পষ্ট ছবি শেয়ার করতে চাননি রশ্মিকা বা বিজয় কেউই। বিয়ে হওয়ার পরে সম্ভবত একেবারে সমস্ত ছবি প্রকাশ্যে আনবেন তাঁরা।

 

Post Comment

You May Have Missed