শুধু তৃণমূল বিধায়কের বাইকে নয়, শাসক দলের মিছিলেও হাওড়ায় প্রোমোটার খুনে অভিযুক্ত হারুন খান !

শুধু তৃণমূল বিধায়কের বাইকে নয়, শাসক দলের মিছিলেও হাওড়ায় প্রোমোটার খুনে অভিযুক্ত হারুন খান !

সুনীত হালদার, আবির দত্ত, হিন্দোল দে, কলকাতা : হাওড়ায় শ্যুটআউট, অভিযুক্তের শাসক-যোগের অভিযোগে তোলপাড়। বিজেপির দেওয়া ভিডিওয় তৃণমূল বিধায়কের বাইকের পিছনে খুনে অভিযুক্ত হারুন খান। তৃণমূলের মিছিলেও হারুন খানের ছবি ভাইরাল। 

ভরা রাস্তায় প্রোমোটারকে গুলি করে খুন। গোলাবাড়ি থানার পিলখানা রোডে শ্যুটআউট। নিহত সফিক খান পেশায় প্রোমোটার, বয়স ২৭। প্রথমে প্রোমোটারকে পিছন থেকে মাথায় গুলি। রাস্তায় পড়ে যেতেই সামনে থেকে ফের গুলি। প্রোমোটারের মাথা ও বুক ফুঁড়ে বেরিয়ে যায় বুলেট। ভোটের মুখে গোলাবাড়িতে ভয়াবহ হত্যাকাণ্ড। ক্লোজ সার্কিট ক্যামেরায় হাড়হিম করা ফুটেজ। 

ভোটের মুখে হাওড়ায় প্রোমোটার খুন। গোলাবাড়ির পিলখানা মোড়ে অবরোধ স্থানীয়দের। মৃতের বাড়ি গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক। স্থানীয়দের বিক্ষোভের মুখেও পড়েন তৃণমূল বিধায়ক। হাওড়ায় প্রোমোটারকে গুলি করে খুন। অভিযুক্তের সঙ্গে তৃণমূলের যোগের অভিযোগ। ভিডিও প্রকাশ করে অভিযোগ বিজেপির। বিজেপির দেওয়া ভিডিওয় তৃণমূল বিধায়কের বাইকে হারুন খান। হারুন খানই প্রোমোটার খুনে অভিযুক্ত। 

প্রোমোটারকে গুলি করে খুন, প্রতিবাদে উত্তাল হাওড়ার গোলাবাড়ি। খুনিদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ভোটের মুখে হাওড়ায় হাড়হিম করা হত্যাকাণ্ড। ‘এলাকার দুই কুখ্য়াত দুষ্কৃতী হারুন খান ও রোহিতের সঙ্গে ব্যবসায়িক শত্রুতার জের’, ব্যবসায়িক শত্রুতার জেরেই শ্যুটআউট, পুলিশ সূত্রে দাবি। CCTV ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত হারুন খান এবং রোহিত হুসেনের খোঁজ চলছে। 

ভোটমুখী পশ্চিমবঙ্গে ফের শ্যুটআউট। হাওড়ার গোলাবাড়ির পিলখানায় গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হল প্রোমোটারকে। নিহত যুবক সফিক খানের (২৭ বছর) বাড়ি ওই এলাকাতেই। কলকাতার তিলজলা রোডের পর হাওড়ার গোলাবাড়িতে চলল গুলি। স্থানীয় সূত্রে খবর, আজ ভোর পৌনে ৪টে নাগাদ, ২ আততায়ী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ৪ রাউন্ড গুলি করে ওই প্রোমোটারকে। যুবকের মাথা ও বুক ফুঁড়ে বেরিয়ে যায় বুলেট। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। রাস্তার ওপর হাড়হিম করা এই খুনের হাড় হিম করা ফুটেজ ধরা পড়েছে সিসি ক্যামেরায়। পুলিশ সূত্রে প্রাথমিক দাবি করা হয়েছে এলাকার দুই কুখ্য়াত দুষকৃতী হারুন খান ও রোহিত হোসেনের সঙ্গে ব্যবসায়িক শত্রুতার জেরেই ওই শ্যুটআউট। ঘটনার পর এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নামানো হয়েছে র‍্যাফ । ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসি ক্যামেরা ফুটেজ। পুলিশ সূত্রে দাবি, বেপাত্তা ২ অভিযুক্ত। তাঁদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। 

Post Comment

You May Have Missed