লড়াই থামল, প্রয়াত ক্রিকেটার রিঙ্কু সিংহের বাবা

লড়াই থামল, প্রয়াত ক্রিকেটার রিঙ্কু সিংহের বাবা

প্রয়াত ক্রিকেটার রিঙ্কু সিংহের বাবা। গত কয়েকদিন ধরেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। লিভার ক্যান্সারের কঠিন পর্যায়ে ছিলেন খানচন্দ্র সিংহ। অবস্থা এতটাই সঙ্কটজনক ছিল, জিম্বাবোয়ে ম্যাচের আগে চেন্নাইয়ে টিম ছেড়ে নয়ডায় ফিরেছিলেন রিঙ্কু। কিন্তু শেষরক্ষা হল না চলে গেলেন খানচন্দ্র সিংহ। 

গ্রেটার নয়ডার যথার্থ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি । হাসপাতাল সূত্রে খবর,  চতুর্থ পর্যায়ের লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। সম্প্রতি তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে, যার ফলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বাবার স্বাস্থ্যের অবনতির খবর পেয়ে, রিঙ্কু সিং হঠাৎ করে টিম ইন্ডিয়া ছেড়ে বাড়ি ফিরে আসেন। চিকিৎসকদের সমস্ত রকম প্রচেষ্টা সত্ত্বেও অবস্থার উন্নতি হয়নি। ভেন্টিলেটর সাপোর্টেই ছিলেন শেষ কয়েকদিন। রেনাল রিপ্লেসমেন্ট থেরাপিও দেওয়া হয় তাঁকে। কিন্তু সেই চেষ্টাও সফল হল না। 

source article : https://www.abplive.com/sports/cricket/team-india-cricketer-rinku-singh-s-father-passes-away-he-was-battling-cancer-3094938

Previous post

চুক্তিভিত্তিক সার্ভিস, যেখানে খুশি ৩ বছরের জন্য বদলি! অনিকেতের পোস্টিং বিতর্কের জেরেই নিয়ম বদল?

Next post

Weather Update: বৃষ্টি কমতেই ফের শীতের আমেজ! দোলে কেমন থাকবে বাংলা জুড়ে আবহাওয়া? জানুন আপডেট ahead of Holi another weather change after rain know latest West Bengal weather update will it rain in rang dol

Post Comment

You May Have Missed