‘রোহিত থাকলে বুমরাকে এভাবে ব্যবহার করত না..’, সূর্যর নেতৃত্ব নিয়ে সওয়াল তুললেন কাইফ

‘রোহিত থাকলে বুমরাকে এভাবে ব্যবহার করত না..’, সূর্যর নেতৃত্ব নিয়ে সওয়াল তুললেন কাইফ

হায়দরাবাদ: টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়া শিবিরের বিরুদ্ধে হারের কারণ ময়নাতদন্ত করতে গিয়ে সূর্যকুমার যাদব ও টিম ম্য়ানেজমেন্টকে প্রশ্নের মুখে ফেলে দিলেন মহম্মদ কাইফ। জসপ্রীত বুমরাকে দল ঠিকভাবে ব্যবহার করতে পারেনি বলেই ম্য়াচ হারতে হয়েছে ভারতকে, এমনটাই মনে করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। মিলার ও ব্রেভিসের পার্টনারশিপ যখন গড়ে উঠছে, তখন বুমরাকে না ব্যবহার করানোটাই যে বড় ভুল, তা জানিয়ে দিলেন কাইফ। এমনকী রোহিত শর্মা থাকলে যে বুমরাকে অন্যভাবে ব্যবহার করতেন, তাও মনে করিয়ে দিলেন কাইফ। 

নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া বয়ানে কাইফ বলেছেন, ”আমরা ম্য়াচটি হেরে গিয়েছিলাম দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের ৭ থেকে ১৫ ওভারের মধ্যে। ক্যাপ্টেন সূর্যকুমার বুমরার প্রথম দুটো ওভার দ্রুত ব্যবহার করে দিয়েছিল। এরপর বাকি দুটো ওভার ডেথ ওভারের জন্য রেখে দিয়েছিল। তবে রোহিত থাকলে কিন্তু এভাবে ব্যবহার করত না ওকে।”

এরপরই কাইফ বলেন, ”বুমরাকে প্রথমে একটি ওভার বল দেওয়া উচিৎ ছিল। ওর বোলিং ওভারের দুটো স্পেলের মধ্যে অনেকটাই ব্যবধান ছিল। যা করাটা উচিৎ হয়নি। বুমরা ছাড়া আর কোনও বড় ম্য়াচ উইনার এই দলে নেই। এই পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব ওকে আক্রমণে নিয়ে এসে পার্টনারশিপটা ভাঙা উচিৎ ছিল।”

তিলক বর্মার খারাপ পারফরম্য়ান্স নিয়ে মুখ খুললেন সুনীল গাওস্কর। স্টার স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে সুনীল গাওস্কর জানিয়েছেন, ”মিলার ও ব্রেভিসের পার্টনারশিপটা একবার দেখলেই বোঝা যাবে যে ওরা কীভাবে পিচে টিকে থেকে ধীরে ধীরে পার্টনারশিপ গড়ে তুলেছিল। সেই একই কাজ ভারতীয় ব্যাটারদের প্রয়োজন ছিল। কিন্তু ভারতীয় দল প্রোটিয়া ইনিংস দেখে কিছুই শেখেনি। যদি প্রতিপক্ষ দলের ব্যাটার এমন একটা পিচে এভাবে খেলতে পারে, তাহলে তোমাকেও তো পাল্টা খেলাটা খেলতে হবে। অহংকারের সঙ্গে ভারতীয় দল মাঠে নেমেছিল, আর প্রত্যেকে ব্যাট ছুড়ে নিজেদের উইকেট খুইয়ে এসেছে। মূলত সব বিভাগেই প্রোটিয়ারা টেক্কা দিয়েছে ভারতকে।”

আগামী ২৬ ফেব্রুয়ারি জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। প্রোটিয়াদের বিরুদ্ধে হারের পর দ্বিতীয় ও তৃতীয় ম্য়াচে জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগামী ১ মার্চ খেলতে নামবে ভারত। দুটো ম্য়াচেই বড় ব্যবধানে জিততে হবে ভারতকে। এছাড়াও প্রোটিয়া শিবির যাতে তাঁদের বাকি দুটো ম্য়াচেই জয় ছিনিয়ে নিতে পারে, তা দেখতে হবে।

Previous post

Weather Alert: আগামী ৪৮ ঘণ্টায়…! কাঁপিয়ে আসছে তুমুল ঝড়-বৃষ্টি,কলকাতা-সহ ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ দুর্যোগ, এল আবহাওয়ার লেটেস্ট আপডেট Weather Alert rainfall and thunderstorm alert in Kolkata know weather forecast

Next post

SSC সুপারিশপত্র প্রদান শুরু, হারানো চাকরি ফিরে পেয়ে কান্না চাকরিপ্রার্থী কৃষ্ণমৃত্তিকার !

Post Comment

You May Have Missed