মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ সীমান্তে জবরদস্ত বন্দোবস্ত পুলিশের! স্বস্তিতে বাসিন্দারা, রাতের ঘুম উড়ছে দুষ্কৃতকারীদের
Last Updated:
অপরাধ আরও কমবে এমনটাই আশা করা হচ্ছে। জঙ্গিপুর ফাঁড়ির অন্তর্গত সেকেন্দার গ্রাম পঞ্চায়েতের খেজুরতলা ঘাট, নবাব জাগির, মিঠিপুর সীমান্তবর্তী এলাকা, লালখানদিয়ার, সহ একাধিক এলাকায় এই নজরদারি চালানো হবে বলেই জানা গিয়েছে।
রঘুনাথগঞ্জ, তন্ময় মণ্ডল: জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে এবার সীমান্তবর্তী এলাকাতে আরও নজরদারি আরও বৃদ্ধি করল পুলিশ। বসল সিসিটিভি ক্যামেরা। রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জঙ্গিপুর ফাঁড়ির বিস্তীর্ণ এলাকা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। এবার সেই এলাকাতেও বিশেষ নজরদারি চালানোর উদ্দেশ্যেই জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে জঙ্গিপুর ফাঁড়িতে সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল রুম চালু করা হল আনুষ্ঠানিক ভাবে।
প্রায় ৫০টির ওপর সিসিটিভি ক্যামেরা লাগানো হল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একাধিক এলাকায়। ফলে এলাকায় অপরাধ আরও কমবে এমনটাই আশা করা হচ্ছে। জঙ্গিপুর ফাঁড়ির অন্তর্গত সেকেন্দার গ্রাম পঞ্চায়েতের খেজুরতলা ঘাট, নবাব জাগির, মিঠিপুর সীমান্তবর্তী এলাকা, লালখানদিয়ার, সহ একাধিক এলাকায় এই নজরদারি চালানো হবে বলেই জানা গিয়েছে।
জঙ্গিপুর পুলিশ সুপার অমিত কুমার সাউ, তিনি এই সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করেন। আগামী দিনে এলাকায় অপরাধ কমানো এক প্রধান কাজ। জঙ্গিপুর পুলিশ জেলাতে এখনও পর্যন্ত ৯০০টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে অপরাধ দমন করার জন্য। এখন সীমান্তবর্তীতে সিসিটিভি বসিয়ে এলাকায় অপরাধের উপর নজরদারি চালানো হবে বলেই পুলিশ জানিয়েছে।
Murshidabad,Murshidabad,West Bengal
October 10, 2025 7:55 PM IST
মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ সীমান্তে জবরদস্ত বন্দোবস্ত পুলিশের! স্বস্তিতে বাসিন্দারা, রাতের ঘুম উড়ছে দুষ্কৃতকারীদের



Post Comment