মা হলেন ছোটপর্দার ‘মিশকা’ অহনা! কোল আলো করে ছেলে এল না মেয়ে?
টেলি পর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন অহনা দত্ত। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে ‘মিশকা’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন তিনি। তবে বিগত কিছু মাস তিনি মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। অবশেষে এবার অভিনেত্রীর কোল আলো করে জন্ম নিল একটি ফুটফুটে কন্যা সন্তান।
বিগত বেশ কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি এবং পোস্ট করেন অহনা দত্ত। ফটোশুট থেকে শুরু করে সাধ ভক্ষণের ছবি সবকিছুই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি। হাসপাতালে ভর্তি হওয়ার দিনক্ষণ যে এগিয়ে আসছে, সেই কথাও তিনি জানিয়েছিলেন সমাজ মাধ্যমের পাতায়।
এবার কন্যা সন্তানের জন্মের খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অভিনেত্রীর স্বামী দীপঙ্কর রায়। সমাজ মাধ্যমের পাতায় একটি পোস্ট করে তিনি লিখলেন ‘মা’। অর্থাৎ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। তারকা দম্পতির ঘরে হয়েছে লক্ষ্মীর আগমন।
প্রসঙ্গত, মায়ের অমতে দীপঙ্করকে বিয়ে করেছিলেন অহনা। তাই মা এবং মেয়ের মধ্যে কোনও সম্পর্ক নেই এখন। তবে অন্তঃসত্ত্বা অবস্থায় অহনাকে মায়ের কোনও অভাব বুঝতে দেননি দীপঙ্কর। সবসময় স্ত্রীকে আগলে রাখতেন তিনি। এবার শুরু হল তাঁদের নতুন যাত্রা।
দীপঙ্করের পোস্টে কমেন্ট করে ইতিমধ্যেই বহু মানুষ দীপঙ্কর এবং অহনাকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। কন্যা সন্তানের আগমনে তারকা দম্পতির জীবন হয়ে উঠুক সুখের, এই কামনাই করেছেন সকলে।



Post Comment