মহাকাশ থেকে ফিরলেন শুভাংশু, চোখে জল মায়ের, তেরঙা হাতে গাইলেন ‘চক দে ইন্ডিয়া’

মহাকাশ থেকে ফিরলেন শুভাংশু, চোখে জল মায়ের, তেরঙা হাতে গাইলেন ‘চক দে ইন্ডিয়া’

পৃথিবীতে ফিরলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ১৮ দিন মহাকাশে কাটিয়ে মঙ্গলবার দুপুর ৩ টে ১ মিনিটে (ভারতীয় সময় অনুযায়ী) শুভাংশু-সহ চার নভোশ্চরকে নিয়ে ভাসতে-ভাসতে প্রশান্ত মহাসাগরে অবতরণ করেছে স্পেসএক্সের মহাকাশযান ‘ড্রাগন’। আর প্রায় ১৪,০০০ কিলোমিটার দূরে লখনউয়ে বসে সেই দৃশ্যের সাক্ষী দেখে আবেগে ভেসে গেলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেনের বাবা-মা। ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলের কাছে শুভাংশুদের ‘ড্রাগন’ প্রশান্ত মহাসাগরে নামতেই ভারতের জাতীয় পতাকা নিয়ে হাত নাড়াতে থাকেন তাঁরা। শুভাংশুর মায়ের চোখে কিছুটা জলও দেখা যায়। তারইমধ্যে বাজতে থাকে ‘চক দে ইন্ডিয়া’ গান। সেই গানে গলা মিলিয়ে জাতীয় পতাকা ওড়াতে থাকেন শুভাংশুর মা।

(বিস্তারিত পরে আসছে)

Previous post

লক্ষ্য ছাব্বিশ…! ১৫ জায়েন্ট স্ক্রিন, ১০০০ স্বেচ্ছাসেবক, বিধানসভা ভোটের আগে ২১ জুলাইয়ের মেগা ইভেন্ট, তুমুল তৎপরতা তৃণমূলে

Next post

West Indies All Out For 27: ২৭ রানে শেষ! ৭০ বছরের টেস্ট ইতিহাসে উইন্ডিজের চরম লজ্জা, হল অবিশ্বাস্য ১৫ রেকর্ড

Post Comment

You May Have Missed