ভাল সম্পর্ক বজায় রাখতে কিছু টাকা ‘ডন ৩’ ছাড়ার ক্ষতিপূরণ হিসেবে দিতে চান রণবীর, কী করবেন ফারহান

ভাল সম্পর্ক বজায় রাখতে কিছু টাকা ‘ডন ৩’ ছাড়ার ক্ষতিপূরণ হিসেবে দিতে চান রণবীর, কী করবেন ফারহান

Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

কলকাতা: ‘ধুরন্ধর’ (Dhurandhar)-এর সাফল্যের পরেই নাকি বদল এসেছে রণবীর সিংহের (Ranveer Singh) চরিত্রে। তিনি নাকি আরও বেছে বেছে ছবি করছেন। আর সেই বেছে ছবি করার জেরেই নাকি রণবীরের তালিকা থেকে বাদ পড়েছে, ‘ডন ৩’ (Don 3)। সমস্ত পরিকল্পনা হয়ে যাওয়ার পরেও ‘ডন ৩’-তে অভিনয় করতে নারাজ রণবীর সিংহ। আর সেই কারণেই, ফারহান আখতারের (Farhan Akhtar) প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের তরফ থেকে রণবীরের কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হয়েছিল কোটি  কোটা টাকা!

রিপোর্ট অনুযায়ী, রণবীরের এই সিনেমা ছেড়ে বেরিয়ে যাওয়ার কারণে নাকি বড় ক্ষতির মুখে পড়েছে এক্সেল এন্টারটেইনমেন্ট। আর সেই কারণেই এক্সেল এন্টারটেইনমেন্ট এই ক্ষতির জন্য, ক্ষতিপূরণ হিসেবে অভিনেতার কাছে ৪০ কোটি টাকা চেয়েছে। এক্সেল এন্টারটেইনমেন্টের দাবি, রণবীরের ‘ডন ৩’ ছেড়ে চলে যাওয়ার কারণে, তাঁদের আর্থিক ক্ষতি হয়েছে। এর মধ্যে ডেভেলপমেন্টে খরচ হওয়া টাকা এবং সময়সূচী, পরিকল্পনা ও কথা দিয়ে কথা না রাখার মতো সমস্যাও তৈরি হয়েছে। এছাড়াও প্রযোজনা সংস্থা অনেক বিভাগকে সরিয়ে দিয়েছে। HOD-দের বাইরে কাজ খুঁজতে বলা হয়েছে। তবে এই দাবি মেটাতে প্রাথমিকভাবে নারাজ হয়েছিলেন রণবীর। জানিয়েছিলেন, তিনি যে সময়ে সিনেমা ছেড়ে বেরিয়ে গিয়েছেন, তাতে আদৌ কারও ক্ষতি হওয়ার কথা নয়। তবে পরবর্তীতে নিজের অবস্থান বদলেছেন রণবীর। 

সূত্রের খবর, রণবীর জানিয়েছেন, তাঁর পক্ষে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। তবে যেহেতু ফারহানের সঙ্গে তাঁর সম্পর্ক ভাল, সেই কারণে তিনি কিছুটা টাকা দেবেন। তবে এই শর্তে রাজি হননি ফারহান। এই বিষয়টা নিয়ে এখনও কথাবার্তা চলছে। রণবীর নাকি ‘ধুরন্ধর’ মুক্তির কিছুদিন আগেই ফারহানের সঙ্গে কথা বলে এই ছবি ছেড়েছিলেন। কিন্তু ততদিনে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। ততদিনে ছবির সঙ্গে অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন। সেই কারণে অনেক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন, ফারহান আখতার। এই বিষয়ে আইনি সাহায্য নেবেন বলে জানিয়েছেন ফারহান।

সদ্যই শোনা গিয়েছিল, রণবীর ছেড়ে যাওয়ার পরে, ‘ডন ৩’-র জন্য অফার গিয়েছে হৃতিক রোশনের (Hrithik Roshan) কাছে। তবে সদ্যই অভিনেতা জানিয়েছেন, এইরকমের কিছু অফার তাঁর কাছে আসেনি। ফলে এখনই জানা যাচ্ছে না যে, ‘ডন ৩’-তে রণবীরের বদলে কাকে দেখা যেতে চলেছে। তবে অবশ্যম্ভাবীভাবে পিছিয়ে গিয়েছে ছবির শ্যুট, এখনও খোঁজ চলছে অভিনেতার।

Previous post

Tiljala Incident Update: রাত আড়াইটের সময় পালানোর চেষ্টা, ঠিক সময়ে পুলিশি অভিযান, ধৃত তিলজলা-কাণ্ডের মূল অভিযুক্ত

Next post

Arijit Singh: প্লে ব্যাক ছাড়ার পর আবার ‘নতুন বার্তা’ গায়কের! শ্রোতাদের যা বললেন অরিজিৎ সিং, পড়ুন

Post Comment

You May Have Missed