ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে ইডেনে ব্যানার সিএবির
কলকাতা: ভারতীয় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক্রিকেট অ্য়াসোসিয়েশন অফ বেঙ্গলের। ভারত-পাক যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় যেভাবে সাহসের পরিচয় দিয়েছে ভারতীয় সেনাবাহিনী, তার জন্যই কৃতজ্ঞতা স্বীকার করে ব্য়ানার ইডেনে ঢোকার মুখেই বড় করে লাগিয়ে দেওয়া হয়েছে। সেখানে লেখা, ”শক্তি, ঐক্য ও কৃতজ্ঞতায়। আমরা কৃতজ্ঞ, আমরা গর্বিত, আমরা আমাদের বীর যোদ্ধাদের স্য়ালুট জানাই।”
ইডেন গার্ডন্সে কেকেআর বনাম সিএসকে ম্য়াচ হয়েছিল যেদিন, সেদিনই সিএবির কাছে একটি মেল আসে। সেখানে ইডেন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায়ের তৎপরতায় দ্রুততার সঙ্গে নিরাপত্তা বাড়ানো হয় ইডেনে। ম্য়াচও সুষ্ঠভাবে আয়োজিত করা হয়েছিল। কিন্তু এরপরই ভারত-পাক যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়। তার জন্যই আইপিএল স্থগিত করে দেওয়া হয়েছিল। এই ব্যানার প্রসঙ্গে সিএবি সভাপতি বলেছেন, সেনাবাহিনীর প্রতি হৃদয় থেকে যে শ্রদ্ধা জানানো হয়েছে এই ব্যানারের মাধ্য়মে।
#WATCH | West Bengal | A Poster expressing gratitude towards the Indian military seen outside the Eden Gardens cricket stadium, Kolkata.
“In Strength, Solidarity and Gratitude…” pic.twitter.com/59WdFXGIol
— ANI (@ANI) May 12, 2025
নতুন সূচিতে প্রথম ম্য়াচেই খেলতে নামবে কেকেআর। তাঁদের প্রতিপক্ষ আরসিবি। যা হবে চিন্নাস্বামীতে। ১৮ মে দুটো ম্য়াচ রয়েছে। প্রথম ম্য়াচে রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে পঞ্জাব কিংসের। দ্বিতীয় ম্য়াচে দিল্লি ও গুজরাত আমনে সামনে হবে। ১৯ মে লখনউ ও হায়দরাবাদের লড়াই। ২০ মে চেন্নাই ও রাজস্থান মুখোমুখি হবে। এছাড়া গ্রুপের শেষ ম্য়াচটি ২৭ মে বেঙ্গালুরু ও লখনউয়ের মধ্য়ে হবে।
আরও দেখুন



Post Comment