ভর সন্ধ্যায় মহিলার গলার সোনার হার… সিটি সেন্টার এলাকায় দুঃসাহসিক ছিনতাই! পুলিশের জালে ৪ দুষ্কৃতী
Last Updated:
Snatching: বর্ধমান থেকে চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুষ্কৃতীদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, অর্পণ চক্রবর্তী: পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে সিটি সেন্টার এলাকায় বিদিশা বাসস্ট্যান্ডের কাছে দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যায় এক মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করে পালায় একদল দুষ্কৃতীরা। মহিলার চিৎকার শুনে আশেপাশের লোকজন দৌড়ে এসে এক ছিনতাইকারীকে ধরে ফেলেন। এরপর অভিযুক্তকে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বাকি দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় বলেই দাবি করেন প্রত্যক্ষদর্শীরা।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 27, 2025 6:58 PM IST



Post Comment