ভয়ঙ্কর ঘটনা খাস কলকাতায়, জন্মদিনের পার্টিতে ডেকে তরুণীকে ‘গণধর্ষণের’ অভিযোগ হরিদেবপুরে
পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ খাস কলকাতায়। শুক্রবার রাতে ২ জনের বিরুদ্ধে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। গতকাল অর্থাৎ শনিবার হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। তরুণীর অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ২ অভিযুক্তই পলাতক। তাদের খোঁজে চলছে তল্লাশি।
হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। শুক্রবার রাতে ফ্ল্য়াটে জন্মদিনের পার্টিতে এক তরুণীকে ডাকা হয়। অভিযোগ, সেখানেই ২ জন তাঁকে ধর্ষণ করে। গতকাল হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। তরুণীর অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকে পলাতক দুই অভিযুক্ত। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে হরিদেবপুর থানার পুলিশ।
তরুণীর অভিযোগ, জন্মদিনের পার্টিতে শুক্রবার ডাকা হয়েছিল তাঁকে। সেখানেই ২ জন তাঁকে গণধর্ষণ করেছেন বলে অভিযোগ করেছেন তরুণী। পরিবারের লোককে নিজের সঙ্গে হওয়া ঘটনার কথা জানান তিনি। এরপর শনিবার হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। ঘটনার পর থেকেই পলাতক ২ অভিযুক্ত। তরুণীর অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। একইসঙ্গে চলছে পলাতক অভিযুক্তদের খোঁজে তলালশি অভিযান।
হরিদেবপুরের মাছ বাজারে উদ্ধার যুবকের দেহ
গত ১ সেপ্টেম্বর হরিদেবপুর থানা থেকে মাত্র ৭০০ মিটার দূরে কবরডাঙা মাছ বাজারে উদ্ধার হয় যুবকের রক্তাক্ত দেহ। সকালে দোকান খুলতে এসে কয়েকজন ব্যবসায়ী দেখতে পান এক যুবকের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। সকাল সকাল এমন দৃশ্য দেখে ভয় পেয়ে যান মাছ ব্যবসায়ীরা। দ্রুত খবর দেওয়া হয় হরিদেবপুর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে ওই যুবককে খুন করা হয়েছে।
এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আত্মকিত হয়ে পড়েন স্থানীয়রা। ঘটনাস্থলে আসে লালবাজারের হোমিসাইড শাখা। হরিদেবপুর থানার সঙ্গে তদন্ত শুরু করে তারা। সকাল সকাল মাছ বাজারে দোকান খুলতে এসে এভাবে যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে যথেষ্টই ভয় পেয়ে যান মাছ ব্যবসায়ীদের একাংশ।



Post Comment