বুমরার ইতিহাস, দুই সেশনই শেষ ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম ইনিংস, ১৬২ রানে অল আউট চেজ়ের দল
আমদাবাদ: টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক রস্টন চেজ। তবে তাঁর দল সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে ব্যর্থ। মাত্র দুই সেশনেই ১৬২ রানে গুটিয়ে গেল ক্যারিবিয়ান ইনিংস। মহম্মদ সিরাজ চার, যশপ্রীত বুমরা তিন ও কুলদীপ যাদব দুইটি উইকেট নিলেন। ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে জাস্টিন গ্রিভস সর্বাধিক ৩২ রান করেন। ওয়েস্ট ইন্ডিজ় আউট হতেই নির্ধারিত সময়ের খানিক আগেই চা বিরতির ঘোষণা করে দেওয়া হল।



Post Comment