বিধাননগর স্টেশনে লোকাল ট্রেনে আগুন, আতঙ্কিত যাত্রীরা, ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়

বিধাননগর স্টেশনে লোকাল ট্রেনে আগুন, আতঙ্কিত যাত্রীরা, ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়

কলকাতা: বিধাননগর স্টেশনে লোকাল ট্রেনে আগুন। আতঙ্কে আতঙ্কে যাত্রীরা। ৪ নং প্ল্যাটফর্মে হাবরা লোকালের ইঞ্জিনের নীচের ব্যাটারে বক্সে আগুন ধরে যায়। স্থানীয়দের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়। রেললাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেনের নীচের অংশে আচমকাই আগুন ধরে যায়। ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। সেই পরিস্থিতিতে হুলস্থুল পড়ে যায় কার্যত। আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। (Fire in Train)

বুধবার বিকেলের ঘটনা। ঘটনাস্থল থেকে যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, ট্রেনের ইঞ্জিনের নীচে যে ব্যাটারি বক্স রয়েছে, সেটি দাউদাউ করে জ্বলছে। সেই অবস্থায় স্থানীয়রা যেমন ছুটে আসেন, ছুটে আসে রেল পুলিশও। অগ্নিনির্বাপন যন্ত্র নিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়। ৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল ট্রেনটি। অগ্নিকাণ্ডের জেরে প্ল্যাটফর্ম থেকে নিরাপদ দূরত্বে সরে যান যাত্রীরা। ট্রেনটির কতটা ক্ষতি হয়েছে, তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। (Bidhannagar Station Train Fire)

আগুনের খবর ছড়িয়ে পড়তে এদিন হুড়োহুড়ি পড়ে যায় স্টেশন চত্বরে। ট্রেন থেকে নেমে আসেন যাত্রীরা। ট্রেনে আগুন লাগার ঘটনায় এদিনের ঘটনা নতুন সংযোজন। কারণ কয়েক দিন আগেই পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশমে একটি ট্রেনে আগুন ধরে যায়। একটি কামরায় আগুন লেগে গিয়েছিল সেবার। চোখের সামনে কামরাটি দাউদাউ করে জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সেবার শর্ট সার্কিট থেকেই আগুন ধরে বলে উঠে আসে। এদিন বিধাননগর স্টেশনে ট্রেনে কী করে আগুন লাগল, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

সবিস্তার আসছে।

 

 

 

 

 

Previous post

East Medinipur News: হাতে স্টিয়ারিং, অ্যাম্বুলেন্স চালাতে চালাতেই রোগীকে গান শোনান পটাশপুরের রবীন্দ্রনাথ 

Next post

‘ভবানীপুর আসলে মিনি ইন্ডিয়া’, ভোটের আগে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর, দেখুন ভিডিও

Post Comment

You May Have Missed