বাসে উত্তপ্ত বাক্য বিনিময়! গম্ভীরের সঙ্গে দূরত্ব বাড়ছে অভিষেকের?

বাসে উত্তপ্ত বাক্য বিনিময়! গম্ভীরের সঙ্গে দূরত্ব বাড়ছে অভিষেকের?

চেন্নাই: নরেন্দ্র মোদি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৭৬ রানের বিশাল ব্যবধানে হারের পরই চাপ বেড়েছিল ভারতীয় শিবিরে। তার ওপর আবার জিম্বাবোয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০৭ রানের বিশাল ব্যবধানে হারের পর ভারতীয় দল আরও কোনঠাসা হয়ে পড়েছে। দলের অন্দরমহলেও কি চাপ বাড়ছে? তেমনই একটা ক্লিপ ধরা পড়ল টিম বাসে। সেখানে কোচ গৌতম গম্ভীর ও দলের তরুণ ওপেনার অভিষেক শর্মার মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হতে দেখা গেল। তাহলে কি দুজনের মধ্যে দূরত্ব বাড়ছে? 

চেন্নাইয়ের মাটিতে ভারতের আগামী ম্য়াচ জিম্বাবোয়ের বিরুদ্ধে। সেই ম্য়াচের প্রস্তুতিতে যাওয়ার আগেই টিম বাসে পাশাপাশি বসে কথা বলছিলেন কোচ গম্ভীর ও ওপেনার অভিষেক। সেরকমই একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা, ”গৌতম গম্ভীর বাসের মধ্যেই অভিষেক শর্মার কোচিং করানো শুরু করে দিয়েছেন। কিন্তু ক্য়ামেরার সামনে এগুলো করা বন্ধ করুন। রোহিত শর্মার থেকে শেখা উচিৎ আপনার কীভাবে প্লেয়ারদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে হয়। আর কীভাবে প্লেয়ারদের থেকে সেরাটা বের করে আনতে হয়।”

 

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেকের ব্যাট থেকে এখনও পর্যন্ত এসেছে মাত্র ১৫ রান। গ্রুপের তিনটি ম্য়াচে খেলে খাতাই খুলতে পারেননি। একটি ম্য়াচে তিনি খেলেননি। আর সুপার এইটে প্রোটিয়া শিবিরের বিরুদ্ধে ১২ বলে ১৫ রানের ইনিংস খেলেছিলেন অভিষেক। কিন্তু তাঁকে একবারের জন্যও বিরাট আত্মবিশ্বাসী মনে হয়নি। যা নিয়ে সমালোচনা হচ্ছে প্রতিনিয়ত। এছাড়াও দক্ষিণ আফ্রিকা ম্যাচ হারের ফলে বাকি দুটো ম্য়াচে শুধু জিতলেই হবে না, প্রচুর মার্জিনে জিততে হবে। 

যে ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে প্লেয়ার ম্য়ানেজমেন্ট বা দলের কোনও গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে হয়ত কথা বলছিলেন গম্ভীর ও অভিষেক। ভারতীয় দলের হেডকোচকে দেখা যায় রায়ান টেন দুশখাতেকেও ডেকে কিছু বলতে। এখন ঘটনা যাই ঘটুক ম্য়াচে কিছু প্রভাব না পড়ুক তাহলেই ভাল।



Previous post

Siliguri News: হাতি তাড়ানোর নতুন কৌশল দেখল শিলিগুড়ি, থালা-বাটির আওয়াজে ফিরে গেল জঙ্গলে! মিলনমোড় এলাকায় তোলপাড় কাণ্ড

Next post

রাজ্য সরকারের অ্যাকাউন্ট থেকে গায়েব কয়েকশো কোটি? ফিরেও এল ২৪ ঘণ্টার মধ্যে?

Post Comment

You May Have Missed