ফিরহাদ-বাবুল-দেবাশিস…তৃণমূলের হেভিওয়েট নেতা-মন্ত্রীদের কেন্দ্রে ভোটারের সংখ্যায় কত হেরফের হল?

ফিরহাদ-বাবুল-দেবাশিস…তৃণমূলের হেভিওয়েট নেতা-মন্ত্রীদের কেন্দ্রে ভোটারের সংখ্যায় কত হেরফের হল?

কলকাতা: পশ্চিমবঙ্গে SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হল। খসড়া  তালিকায় যেখানে ৫৮ লক্ষের নাম বাদ গিয়েছিল, শনিবার চূড়ান্ত তালিকায় আরও ৭ লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৬৫ লক্ষের নাম বাদ গিয়েছে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকায়। তবে এখনও ভাগ্য ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ মানুষের, যাঁদের নিষ্পত্তি হয়নি। ফলে সাপ্লিমেন্টারি তালিকায় আরও নাম সংযুক্ত হতে পারে। তবে রাজ্যের শাসকদল তৃণমূলের হেভিওয়েট নেতামন্ত্রীদের কেন্দ্রগুলিতেও হাজার হাজার মানুষের নাম বাদ গিয়েছে।  (West Bengal SIR Final List)

মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে নাম বাদ গিয়েছে  ৪৭ হাজার ১১১ জনের। এখনও সেখানে ভাগ্য ঝুলে রয়েছে ১৪ হাজার ১৫৪ জন ভোটারের, যাঁদের নথি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন জুডিশিয়াল অফিসাররা। ২০২১ সালের উপনির্বাচনে ওই কেন্দ্র থেকে ৫৮ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন মমতা। সেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি-র প্রিয়ঙ্কা টিবরেওয়াল। (West Bengal SIR Voter Final List)

অন্য দিকে, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দরে বিবেচনাধীন ৩২ হাজার ৩৭৮ জন। খসড়া তালিকায় ১ লক্ষ ৭৯ হাজার ৭৩৫ জনের নাম ছিল। বর্তমানে নাম রয়েছে ১ লক্ষ ৭৯ হাজার ২৩৯ জনের। এদিন ফিরহাদ বলেন, “ওরা যতই ফন্দি করুক, অমিত শাহ যতই মুর্শিদাবাদের মানুষকে ভয় পান, যতই বাঙালি ভোট কাটুন, বাংলাকে কাটতে পারবে না। আমরা ভারতীয় আমরা প্রমাণ করব এবং আমি আদালতকে বিশ্বাস করি। আদালত এবং ন্যায় কখনও অন্যায় করতে পারবে না। সংবিধান আমাদের এই অধিকার দিয়েছে। আমরা একসঙ্গে থাকব। আমরা ভারতীয়, ভারতে ভোট দেওয়া আমাদের অধিকার। আমরা কেউ অনুপ্রবেশকারী, রোহিঙ্গা নই।”

রাসবিহারী বিধানসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ২৬৯। খসড়া তালিকায় ১ লক্ষ ৬০ হাজার ২১ জনের নাম ছিল। নতুন তালিকায় রয়েছে ১ লক্ষ ৫৮ হাজার ৯৫৫ জনের নাম। এখনও যাচাই হয়নি ৮১৫৭টি নাম। বালিগঞ্জে ২৯১টি বুথের মধ্যে খসড়া তালিকায় ১ লক্ষ ৯০ হাজার ২৫ জনের নাম ছিল। নতুন তালিকায় রয়েছে ১ লক্ষ ৯০ হাজার ৭০৪ জনের নাম। এখনও ২৩ হাজার ৯৬৮ জনের নাম যাচাই করা হয়নি।

বাবুল সুপ্রিয়র কেন্দ্র বালিগঞ্জে বিবেচনাধীন ২৩ হাজার ৯৬৮ জনের। খসড়া তালিকায় নাম ছিল ১ লক্ষ ৯০ হাজার ২৫ জনের। বর্তমানে নাম রয়েছে ১ লক্ষ ৯০ হাজার ৭০৮ জনের।

দেবাশিস কুমারের কেন্দ্র রাসবিহারীতে বিবেচনাধীন ৪ হাজার ১৫৭ জন। খসড়া তালিকায় নাম ছিল ১ লক্ষ ৬০ হাজার ২১ জনের। এখন ১ লক্ষ ৫৮ হাজার ৯৫৫ জনের নাম রয়েছে।

দক্ষিণ কলকাতা মিলিয়ে দেখা যাচ্ছে ৭৮ হাজার ৬৫৭ জনের নিষ্পত্তি হয়নি এখনও। 

এদিন ফিরহাদ বলেন, “”

Post Comment

You May Have Missed