ফাইনালে পৌঁছেও ট্রফি পাননি! সেই ইন্ডিয়ান আইডলেই বাজল তাঁর গান, কী লিখলেন সেঁজুতি

ফাইনালে পৌঁছেও ট্রফি পাননি! সেই ইন্ডিয়ান আইডলেই বাজল তাঁর গান, কী লিখলেন সেঁজুতি

অভিষেক বচ্চনের সিনেমা ‘বি হ্যাপি’র গান ‘মেরে পাপা’ খুব জনপ্রিয়তা পেয়েছে। কারণ মায়েদের নিয়ে প্রচুর গান থাকলেও, বাবাদের নিয়ে গান অনেকটাই কম। আর এই গানটিই গেয়েছেন বাংলার মেয়ে সেঁজুতি দাস। এই কন্যে ছিলেন ইন্ডিয়ান আইডল সিজন ১৩-র প্রতিযোগী। যদিও ফাইনালে পৌঁছলেও ট্রফি আসেনি সেই সিজনে সেঁজুতির হাতে।

সম্প্রতিই শুরু হয়ে গিয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৬। আপাতত চলছে অডিশন পর্ব। আর সেখানেই দেখা গিয়েছে এক প্রতিযোগীর সঙ্গে তাঁর ছোট্ট মেয়ের ভিডিয়ো দেখাতে ব্যাকগ্রাউন্ডে ‘মেরে পাপা’ গানটি ব্যবহার করা হয়েছে। আর যে শো-তে একসময় নিজে প্রতিযোগী ছিলেন, সেই শো-তেই তাঁর গান ভাবছে, এই অনুভূতিতে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছেন সেঁজুতি। ভিডিয়োর সঙ্গে একটি দীর্ঘ নোট ভাগ করে নিতে দেখা গেল তাঁকে।

সেঁজুতি লিখেছেন, ‘এটা আমার জন্য খুব স্পেশাল। ইন্ডিয়ান আইডলের প্রতিযোগী থেকে, আমার প্রথম প্লেব্যাক গান ‘মেরে পাপা’ ইন্ডিয়ান আইডলে অন্য প্রতিযোগীদের জন্য বাজানো… অসাধারণ গানটির জন্য @harsh8harsh স্যারের কাছে সত্যিই কৃতজ্ঞ। সকলকে আন্তরিক ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ’।

অক্টোবর মাস থেকেই শুরু হয়েছে ইন্ডিয়ান আইডলের নতুন সিজনের পথ চলা। গত সিজনে বিজেতার ট্রফি আসে প্রথমবার বাংলায়, জেতেন মানসী ঘোষ। আপাতত চলছে অডিশন পর্ব। ১৫ নম্বর সিজনে বিচারকের আসনে থাকা শ্রেয়া ঘোষাল, বাদশা ও বিশাল দাদলানিকেই ফেরত আনা হয়েছে নতুন সিজনে। তবে বড় চমক থাকছে সঞ্চালনায়। খবর রয়েছে, এবারে ইন্ডিয়ান আইডল ১৬ আর সঞ্চালনা করবেন না আদিত্য নারায়ণ। বরং তাঁর জায়গা নেবেন বাবা উদিত নারায়ণ।

ফিল্মবিট একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে যে, ‘যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়, উদিত নারায়নকে ইন্ডিয়ান আইডল ১৬-তে দেখা যাবে। যদি তিনি এই অনুষ্ঠানের জন্য ডটেড লাইনে স্বাক্ষর করেন, তাহলে তিনি দীর্ঘদিন পর নন-ফিকশন জগতে ফিরে আসবেন। ইন্ডিয়ান আইডল ১৬-এর থিম হল ‘ইয়াদোঁ কি প্লেলিস্ট’ এবং উদিত নারায়ণের উপস্থিতি দর্শকদের মধ্যে স্মৃতিচারণ জাগিয়ে তুলবে বলে আশা করা হচ্ছে। আপাতত উদিত ও ইন্ডিয়ান আইডলের টিমের মধ্যে কথোপকথন চলছে।’

Previous post

Park Street Incident: প্ল্যান করেই খুন করা হয় ২২-এর রাহুলকে‌! পার্ক স্ট্রিট কাণ্ডে সামনে এল হাড়হিম সত্যি…

Next post

North Bengal Weather Update: রোদ ঝলমলে পাহাড়, ধীরে ধীরে নামছে পারদ, হিমেল পরশে পর্যটকদের মুখে চওড়া হাসি, উত্তরবঙ্গের আবহাওয়ার হালহকিকত জানুন

Post Comment

You May Have Missed