প্রয়াত ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়ালার ছিল ভয়ঙ্কর রোগ! ১৫ বছর থেকে গোপনে চলছিল লড়াই

প্রয়াত ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়ালার ছিল ভয়ঙ্কর রোগ! ১৫ বছর থেকে গোপনে চলছিল লড়াই

মুম্বই: ৯০ দশকে টিন-টোয়েন্টির হদয়ে তুলেছিলেন ঝড়। তাঁর লাস্য ও বিভঙ্গে ঘায়েল হয়েছিলেন অনেকেই। দশক – দশক পেরিয়ে গেলেও এখনও অমলিন ‘কাঁটা-লাগা গার্ল’ শেফালি জারিওয়ালাের জাদু। শুক্রবার রাতে হঠাৎই হৃদয়ের স্পন্দন স্তব্ধ হল তাঁর । ঢলে পড়েলেন মৃত্যুর কোলে। সূত্রের খবর, হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।  জানা গিয়েছে, আন্ধেরি পশ্চিমের বাড়িতে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তাঁর। রাত ১টা নাগাদ খবর পায় মুম্বই পুলিশ। চিকিৎসকরা জানান,  হৃদরোগে আক্রান্ত হওয়ার পর স্বামী পরাগ এবং আরও তিনজন শেফালিকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু ততক্ষণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি । মুম্বইয়ের কুপার হাসপাতালে অভিনেত্রীর দেহের ময়নাতদন্ত হবে। মৃত্যুর কারণ তারপর স্পষ্ট হবে পুলিশ জানিয়েছে।

ঘনিষ্ঠ সূত্রে খবর, শেফালির বয়স হয়েছিল ৪২। কিন্তু ছিলেন ভীষণ ফিটনেস ফ্রিক।  নিজেকে ফিট এবং সুস্থ থাকার জন্য শরীরচর্চা করতেন।  কিন্তু এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দাবি, তিনি মৃগীরোগের সাথে লড়াই করেছিলেন। সে-কথা খুব কম মানুষই জানতেন। তিনি তাঁর কেরিয়ারের শুরুর দিকে এটি কাউকেই জানতে দেননি। কাজে প্রভাব পড়তে দেননি। কিন্তু প্রতিনিয়তই এই সমস্যার সঙ্গে লড়াই চালিয়ে যেতেন তিনি।  ১৫ বছর বয়সে তিনি প্রথমবার খিঁচুনি অনুভব করেন। তারপর দীর্ঘদিন মানসিক চাপ এবং উদ্বেগের মধ্যে ছিলেন। তবে চিকিৎসা, নিয়মিত ব্যায়াম ও মানসিক জোরে  অভিনেত্রী ভাল থাকার চেষ্টা করতেন।

মাত্র ২০ বছর বয়সে, শেফালি "কাঁটা লাগা" গানের মিউজিক ভিডিওতে অভিনয় করে জনপ্রিয় হয়ে যান। সেই সময় হিন্দি ছবি গানের রিমিক্সের রমরমা। সেই সময় কার্যত ঝড় তোলে  ধর্মেন্দ্র এবং আশা পারেখের "সমাধি" ছবির এই গানের রিমিক্সটি।  এরপর শেফালি বেশ কয়েকটি মিউজিক অ্যালবামে কাজ করেছেন। কিন্তু আজও তিনি মানুষের মনে "কাঁটা লাগা" গার্ল।   পাশাপাশি ছবিতেও কাজ করেছেন তিনি। স্বামী পরাগ ত্যাগীর সঙ্গে  শেফালি "নাচ বালিয়ে ৫" এবং "নাচ বালিয়ে ৭" এর মতো ডান্স রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন। এছাড়া কাজ করেছেন ওয়েব সিরিজেও।

শেফালি ২০০৪ সালে হরমিত সিংকে বিয়ে করেন। ২০০৯ সালে এই দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে। ২০১৫ সালে তিনি পরাগকে বিয়ে করেন। এছাড়া বহুদিন শেফালি সম্পর্কে ছিলেন প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লর সঙ্গেও।

Previous post

Kasba Law College Incident: ২৫ জুনের সেই অন্ধকার কালো লজ্জার রাতে ঠিক কী হয়েছিল, কী ঘটেছিল সন্ধ্যা থেকে রাত, দেখুন

Next post

Srabanti Chatterjee: টলিউডের হিরোইন, মাহেশের রথে এসে পাত পেড়ে খেলেন জগন্নাথ দেবের প্রসাদ, খেয়ে যা বললেন…

Post Comment

You May Have Missed