‘পুলিশ শুরুতে টালবাহানা করেছে..’! দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে CBI তদন্ত দাবি নির্যাতিতার বাবার

‘পুলিশ শুরুতে টালবাহানা করেছে..’! দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে CBI তদন্ত দাবি নির্যাতিতার বাবার


হিন্দোল দে, কলকাতা: দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে CBI তদন্ত দাবি করলেন নির্যাতিতার বাবা। তাঁর দাবি, সিবিআই তদন্ত করলে আরও নিরপেক্ষভাবে সব ধরা পড়ে যাবে। একইসঙ্গে পুলিশ প্রথমে তদন্তে সহযোগিতা করেনি বলেও অভিযোগ করেছেন নির্যাতিতার বাবা। যদিও সেই অভিযোগ মানতে চাননি আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার। সেই সঙ্গে রাজ্য় সরকার ও পুলিশের ওপর সরাসরি অনাস্থা প্রকাশ করেছেন ওই নির্যাতিতা ছাত্রীর বাবা। ক্ষোভ উগরে দিয়ে, তিনি অভিযোগ করেছেন, “থানা তার এলাকা দেখল, আমার মেয়ের দুঃখটা দেখল না।” আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার তাঁদের নিরাপত্তা দিতে চাইলেও, নির্যাতিতার বাবা জানিয়েছেন, “আগে থেকে যদি আমার মেয়ের নিরাপত্তাটা থাকত, তাহলে আজকে এই দুর্ঘটনা ঘটত না।

আরও পড়ুন, ‘১ দিন ঘুরে, ফোটোশ্যুট করে পালিয়ে গিয়েছে’ ! উত্তরবঙ্গে গিয়ে কাকে নিশানা মুখ্যমন্ত্রীর ?
 
নির্যাতিতার বাবা বলেছেন, পশ্চিমবঙ্গ সরকারের ওপর আমরা সন্তুষ্ট নই। আমি বাংলার সরকারকে দিদিকে অনুরোধ করছি, এইটা সিবিআই তদন্ত করলে আরও নিরপেক্ষভাবে সব ধরা পড়ে যাবে। ডাক্তার করার স্বপ্ন নিয়ে ওড়িশা থেকে দুর্গাপুরে মেয়েকে পড়তে পাঠিয়েছিলেন!সেই স্বপ্ন আজ দুঃস্বপ্ন! এই পরিস্থিতিতে এবার CBI তদন্তের দাবি জানালেন নির্যাতিতার বাবা। রাজ্য় সরকার ও পুলিশের ওপর সরাসরি অনাস্থা প্রকাশ করলেন। অভিযোগ গ্রহণ করতে পুলিশ শুরুতে টালবাহানা করেছে বলেও বিস্ফোরক দাবি করলেন নির্যাতিতার বাবা।

নির্যাতিতার বাবা: ৯টা-সাড়ে ৯টার মধ্যে ঘটনা ঘটেছে। ভোর ৫টা-সাড়ে ৫টার সময় তদন্ত, রাতে ৭-৮ ঘণ্টা ওরা কোথায় গিয়েছিল? ও বলছে আমার এলাকা নয়, ও বলছে আমার এলাকা নয়। এটা কীভাবে এসব হয়?
প্রশ্ন: পুলিশ কি আপনাদের এই থানা সেই থানা ঘুরিয়েছিল?
নির্যাতিতার বাবা : হ্যাঁ, আমি তো গিয়েছিলাম। এটা আমার এলাকা নয়, সেটা ওর এলাকা নয়। থানা তার এলাকা দেখল, আমার মেয়ের দুঃখটা দেখল না। ওরা চাইলে তো সেই সময়ও যে অত্যাচার করেছিল, ওকে তো ধরতে পারত। ওরা তো চায়নি। 
 
এই পরিস্থিতিতে আর পুলিশি তদন্ত নয়, নির্যাতিতার পরিবারের দাবি সিবিআই-কে দিয়ে তদন্ত করানো হোক।

নির্যাতিতার বাবা : আমি বাংলার সরকারকে, দিদিকে অনুরোধ করছি, এইটা CBI তদন্ত করলে আরও নিরপেক্ষভাবে সব ধরা পড়ে যাবে। 
প্রশ্ন: নিরপেক্ষতার অভাব রয়েছে মনে করছেন?
নির্যাতিতার বাবা : আমি কমিশনারকেও অনুরোধ করছি নিরপেক্ষভাবে তদন্ত করুন। দোষীকে কড়া শাস্তি দিন। CBI তদন্ত করলে আরেকটু ভাল হত। দোষীরা ভাল শাস্তি পেত। 

পুলিশের তাঁকে ব্য়াক্তিগত নিরাপত্তা দেওয়ার প্রস্তাব নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেছেন নির্যাতিতার বাবা। আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনার  সুনীল কুমার চৌধুরী বলেন, আমি কমিশনার হিসেবে আশ্বস্ত করলাম নিরাপত্তার বিষয়ে, পরিবারের নিরাপত্তা নিয়ে। আমরা নিরাপত্তরক্ষী দিতে চেয়েছি। উনি বললেন লাগবে না। নির্যাতিতার বাবা বলেছেন,আমাকে নিরাপত্তা দিতে চাইছিল। আমি নিইনি। আগে থেকে যদি আমার মেয়ের নিরাপত্তাটা থাকত, তাহলে আজকে এই দুর্ঘটনা ঘটত না। আমি পুলিশ কমিশনকে বারবার করে অনুরোধ করছি আমার মেয়ের মতো বাংলাতে আরও লক্ষ লক্ষ মেয়ে পড়ছে, ওদেরকে নিরাপত্তা দিন। 
 
মেয়েকে পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তেও অনড় রয়েছেন নির্যাতিতার বাবা। এর মধ্য়ে মঙ্গলবার নির্যাতিতা ছাত্রীর সহপাঠীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার দিন যাঁর সঙ্গে ক্য়াম্পাস ছাড়তে দেখা গেছিল ওই ছাত্রীকে। এই ঘটনার পর থেকেই সন্দেহের তালিকায় ছিলেন ওই সহপাঠী। পুলিশ প্রথমে তাঁকে আটক করে, তারপর গ্রেফতার।

Previous post

CPIM Leader Passed Away: প্রয়াত CPIM-র ‘দাপুটে’ রাজনীতিবিদ, শোকের ছায়া সব মহলে, জেলার জন্য প্রাণ দিয়ে করেছেন প্রচুর কাজ, বিতর্কও ছিল সঙ্গী

Next post

মুখে বলেছিলেন ট্রাম্প, কাজে করে দেখিয়ে দিলেন জিনপিং! চিনের হাতে ক্ষেপণাস্ত্র প্রতিরোধকারী বর্ম?

Post Comment

You May Have Missed