পুনরায় সঞ্জু স্যামসনকে নেওয়ার তোড়জোড় শুরু করল সিএসকে, বদলে রাজস্থানে যোগ দেবেন কে?

পুনরায় সঞ্জু স্যামসনকে নেওয়ার তোড়জোড় শুরু করল সিএসকে, বদলে রাজস্থানে যোগ দেবেন কে?


নয়াদিল্লি: এখনও সরকারিভাবে কিছু ঘোষণা হয়নি। তবে সম্ভবত এই মাসের ১৫ তারিখের মধ্যেই সকল আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে নিজেদের রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে দিতে হতে পারে। তাই পরের মরশুমের (IPL 2026) আগে দল গড়া নিয়ে চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে। চলছে ট্রেডিংয়ের মাধ্যমে দলবদলের জল্পনাও। এই ট্রেডিংয়ে দলে পাল্টানোর বিষয়ে যাঁর নাম সবার আগে থেকে শোনা যাচ্ছিল তিনি সঞ্জু স্যামসন (Sanju Samson)। বহু ফ্র্যাঞ্চাইজিই তাঁকে দলে নেওয়ার জন্য আগ্রহী। সেই দৌড়ে পুনরায় যোগ দিয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)।

প্রাথমিকভাবে স্য়ামসন ট্রেডের মাধ্যমে সিএসকেতে যোগদানের বিষয়ে জোর জল্পনা শোনা যাচ্ছিল। তবে পরবর্তীতে সেই চুক্তির বিষয়ে দুই পক্ষ সম্মত না হওয়ায় তা ভেস্তে গিয়েছিল বলে শোনা যাচ্ছিল। সম্প্রতি রিপোর্টে বলা হচ্ছিল স্যামসন নাকি ট্রেডের মাধ্যমে পুনরায় দিল্লি ক্যাপিটালসে যোগ দিতে পারেন। তাঁর পরিবর্তে অপরপ্রান্তে অর্থাৎ রাজস্থান রয়্যালসে যোগদান করতে পারেন ট্রিস্টান স্টাবস। তবে নতুন রিপোর্টে দাবি করা হচ্ছে স্যামসনকে  ট্রেডের দৌড়ে ফের একবার ঢুকে পড়েছে  সিএসকে।

Cricbuzz-র রিপোর্ট অনুযায়ী স্যামসন হলুদ জার্সি গায়ে চাপালে তাঁর পরিবর্তে বড় কোনও খেলোয়াড় অপরদিকে ট্রেডের মাধ্যমে রয়্যালসে যোগ দিতে পারেন। সেই খেলোয়াড়টিকে নাকি এই ট্রেডের বিষয়ে তিনি আগ্রহী কি না, তা জিজ্ঞেসও করা হয়েছে। আগামী কয়েকদিনেই ছবিটা আরও স্পষ্ট হয়ে যাবে। 

সম্ভবত এই সঞ্জু স্যামসনের চুক্তি বা ট্রেডের বিষয়ে আলোচনা করতেই দেশে এসেছেন রয়্যালস কর্ণধার মনোজ বাদালে। আগামীদিনে দিল্লি ক্যাপিটালস , সিএসকে, কেকেআরের মতো বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে স্যামসনকে ট্রেড করার বিষয়ে আলোচনা সারবেন মনোজ, রিপোর্টে এমনই দাবি করা হচ্ছে। এবার দেখার শেষমেশ কী হয়।

ধোনির ভবিষ্যৎ

আইপিএল শুরু হতে এখনও খানিকটা সময় বাকি রয়েছে। তবে প্রতি আইপিএলের মতো আগামী আইপিএলের আগেও মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা। এবার সেই নিয়ে সোজাসাপ্টা জবাব দিলেন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) সিইও কাশী বিশ্বনাথন (Kashi Viswanathan)। 

সিএসকে সিইও কিন্তু জানান ধোনির বর্তমানে অবসর নেওয়ার কোনও সম্ভাবনা নেই। তিনি এক পডকাস্টে বলেন, ‘না, ও এইবারের আইপিএলের আগে অবসর নিচ্ছে না।’ এরপরেই তাঁকে যখন ধোনির অবসরের সম্ভাব্য সময়কাল সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তখন কাশী বিশ্বনাথন জানান, ‘আমি ওকে এই বিষয়ে জিজ্ঞেস করে তোমায় জানাব।’

Post Comment

You May Have Missed