পরপর বেড়ে চলছিল ঋণের বোঝা, অবসাদে চরম পরিণতি ২৬ বছর বয়সী জনপ্রিয় মডেলের

পরপর বেড়ে চলছিল ঋণের বোঝা, অবসাদে চরম পরিণতি ২৬ বছর বয়সী জনপ্রিয় মডেলের

পণ্ডিচেরি: ২০১৯ সালে ডার্ক কুইন তামিলনাড়ুর খেতাব জিতেছিলেন তিনি। আর তাঁরই চরম পরিণতি। বিখ্যাত মডেল সান র‍্যাচেল পণ্ডিচেরিতে আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ২৬ বছর বয়সী স্যান র‍্যাচেল প্রবল ঋণের দায়ে অবসাদে ভুগছিলেন এবং ৫ জুলাই পণ্ডিচেরিতে তাঁর বাড়িতে একসঙ্গে প্রচুর ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যা করেন। চিকিৎসার জন্য তাঁকে সরকারি ইন্দিরা গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু সেখানে চিকিৎসা চলাকালীনই তাঁর মৃত্যু হয়।

হাসপাতালে ভর্তি হওয়ার কয়েকদিন পরেই স্যান র‍্যাচেলের অবস্থার অবনতি হয়। আর তখন তাঁকে মুলাকুলামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে আরও ভাল চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্টগ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ (JIPMER)-এ। চিকিৎসার পরেও ১২ জুলাই মৃত্যু হয় স্যান র‍্যাচেলের। অর্লিনপেট থানার পুলিশ আধিকারিকদের মত অনুসারে, ১৪ জুলাই অর্থাৎ আজ তাঁর ময়নাতদন্ত করা হবে। জানা গিয়েছে সম্প্রতি কিছুদিন আগেই বিবাহ হয়েছিল র‍্যাচেলের এবং কয়েকদিন ধরে তিনি অবসাদেও ভুগছিলেন।

সুইসাইড নোট পেয়েছে পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে স্যান র‍্যাচেলের সুইসাইড নোট পাওয়া গিয়েছে যেখানে তিনি লিখেছেন যে তাঁর মৃত্যুর জন্য কাউকে দায়ী করা উচিত নয়। তবে সম্প্রতি তাঁর বিয়ে হয়েছে। তাই প্রশাসনিক স্তর থেকে বিবাহিত জীবনে কোনও সমস্যা ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।


কে ছিলেন স্যান র‍্যাচেল

ফ্যাশন দুনিয়ায় সমস্ত প্রচলিত নিয়মের বিরুদ্ধে গিয়ে নিজেকে খ্যাতনামা করে তুলেছিলেন স্যান র‍্যাচেল। অল্প বয়সেই মাকে হারিয়েছিলেন র‍্যাচেল আর তখন থেকেই তাঁর বাবাই তাঁকে লালন-পালন করেছেন। আর বাবার উৎসাহেই মডেলিংয়ে কেরিয়ার গড়ার স্বপ্ন দেখেছিলেন র‍্যাচেল। বর্ণবাদের বিরুদ্ধে জোরালো কণ্ঠ তুলেছিলেন র‍্যাচেল এবং ফ্যাশনের দুনিয়ায় ফর্সা ত্বকের প্রচলিত স্ট্যান্ডার্ডকে চ্যালেঞ্জ করে স্বীকৃতি অর্জন করেন। লন্ডন, জার্মানি ও ফ্রান্সে তিনি আন্তর্জাতিক মডেলিং প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ২০২০-২১ সালে র‍্যাচেল মিস পুদুচেরির খেতাব জেতেন, এছাড়াও ব্ল্যাক বিউটি বিভাগে মিস ওয়ার্ল্ড খেতাবও জিতেছিলেন।



Post Comment

You May Have Missed