তেলঙ্গানায় ঝাড়ুদারদের বেতন ২ লক্ষ টাকা ! চাঞ্চল্যকর পরিসংখ্যান প্রকাশ্যে আনলেন মুখ্যসচিব
নয়াদিল্লি: তেলঙ্গানায় ঝাড়ুদারদের বেতন ২ লক্ষ টাকা এবং ইঞ্জিনিয়ারদের মাইনে ৭ লক্ষ টাকা, প্রতি মাসেই রাজ্য সরকারি কর্মীদের মাইনে আর পেনশন দিতে তেলেঙ্গানা সরকারকে মোট অঙ্ক গুণতে হচ্ছে। যার খরচের হিসেব করলে দাঁড়িয়ে মোট ৬ হাজার কোটি টাকা ! যা কিনা গত কয়েক বছরে নিঃসন্দেহে তির্যক বৃদ্ধি পেয়েছে। তেলঙ্গানার মুখ্যসচিব কে রামকৃষ্ণ রাও এই তথ্য সামনে এনেছেন।
১৬ তম ফিনান্স কমিশনের অনুমোদন সংক্রান্ত আলোচনায়, তেলঙ্গানার মুখ্যসচিব কে রামকৃষ্ণ রাও জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মীদের মাইনে আর পেনশন দিতে তেলঙ্গানা সরকারকে মোট ৬ হাজার কোটি টাকা খরচ করতে হচ্ছে। এদিকে ২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলঙ্গানা গঠিত হওয়ার পর, সেইসময় এই খরচের বহর ছিল ১৫০০ কোটি টাকা। এদিকে তা গত কয়েকবছরে বেড়ে ৪ গুণ হয়ে দাঁড়িয়েছে !



Post Comment