জুলাইতে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, আপনার শহরে কবে কবে ছুটি রয়েছে ? দেখে নিন তালিকা

জুলাইতে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, আপনার শহরে কবে কবে ছুটি রয়েছে ? দেখে নিন তালিকা

Bank Holiday for July 2025: জুলাই মাস শুরু হতে চলেছে। এই সময়ে বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে বেশ কয়েক দিন আর এই ছুটির তালিকা রিজার্ভ ব্যাঙ্ক অনেক আগে থেকেই প্রকাশ করে দেয় প্রতি বছর। প্রতি মাসের জন্য আলাদা আলাদা ছুটির তালিকা (Bank Holiday List) রয়েছে। এই জুলাই মাসে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। আরবিআইয়ের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের অধীনে বিভিন্ন রাজ্যে স্থানীয় উৎসব এবং ধর্মীয় উৎসবের (Bank Holiday 2025) কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই ১৩টি ছুটির মধ্যে ৪টি রবিবার, দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছাড়া আরও ৭ দিন ব্যাঙ্কে কোনও কাজ হবে না।

জুলাই মাসে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক

৩ জুলাই বৃহস্পতিবার আগরতলায় খারচি পুজোর জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক।

৫ জুলাই শনিবার গুরু গোবিন্দ সিংয়ের জন্মবার্ষিকী তাই এই দিনে জম্মু ও শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

৬ জুলাই রবিবার এবং ১২ জুলাই দ্বিতীয় শনিবারের কারণে দেশের সর্বত্র ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

১৬ জুলাই – হরেলা উৎসব উপলক্ষ্যে দেরাদুনের ব্যাঙ্কগুলিতে কোনও কাজ হবে না।

১৭ জুলাই – ইউ তিরেট সিং-এর মৃত্যুবার্ষিকীতে শিলংয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২০ জুলাই- রবিবার – সর্বত্র ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৬ জুলাই – চতুর্থ শনিবার ও ২৭ জুলাই রবিবারের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৮ জুলাই – দ্রুকপা সে জি দিবসের কারণে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

এর সঙ্গে সঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বেশ কিছু অতিরিক্ত ছুটিও ঘোষণা করেছে যেগুলি কেবলমাত্র নির্দিষ্ট কিছু রাজ্যের জন্যই প্রযোজ্য হবে। আগামী জুলাই মাসে যে সমস্ত গ্রাহকরা ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের আগে থেকে এই ছুটির তালিকা দেখে নিতে হবে যাতে জরুরি কাজ আগাম সেরে রাখা যায়। ছুটির কারণে কাজে কোনও প্রভাব না পড়ে।

তবে এই দিনগুলিতে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও অনলাইন ব্যাঙ্কিংয়ের সাহায্য নিতে পারবেন। এই তালিকা থেকে স্পষ্ট যে শিলংয়ে ১২ থেকে ১৪ জুলাই টানা ৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। গ্যাংটকেও ২৬ থেকে ২৮ জুলাই ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে শাখাগুলি বন্ধ থাকার কারণে চেক ক্লিয়ারেন্স, আরটিজিএস, ও এনইএফটি-র মত পরিষেবাগুলিতে বিলম্ব হতে পারে, তবে অর্থ লেনদেন বা বিল পেমেন্ট ইতাদি অনলাইন ব্যাঙ্কিং-এর মাধ্যমে বা এটিএমের মাধ্যমে কাজ করা যেতে পারে।

Previous post

ইরানি শিশুকে সজোরে আছাড়, মস্কো বিমানবন্দরে ভয়ঙ্কর ঘটনা, একরত্তি এখন কোমায়, পরিচয় জেনেই কি?

Next post

আজ রথযাত্রা, দিঘার জগন্নাথ মন্দিরের রথে প্রথম টান, তদারকি মমতার, পুরীতে জনজোয়ার, লাইভ আপডেট

Post Comment

You May Have Missed