ছোট থেকেই এই শখ, অঙ্ক ছেড়ে মূর্তি বানাতেই এখন ব্যস্ত নদিয়ার এই শিল্পী
Last Updated:
পড়াশুনা করতে করতে ছোট মূর্তি কিংবা অন্য কিছু করার শখ থেকেই সেই নেশা এবং নেশাই পেশা হিসাবে গ্রহণ করেছে দিগনগরের অনিরুদ্ধ
মৈনাক দেবনাথ, দিগনগর: ম্যাথমেটিক্স এর ছাত্র হয়ে উঠলেন শিল্পী। প্রতিভা আর পেশা একত্রিত হয়ে কাজের সুন্দরতা বৃদ্ধি পায়। আর পাশাপাশি ছোট থেকে মাটির প্রতি দুর্বলতা রয়েছে তার। এরপর পড়াশুনা করতে করতে ছোট মূর্তি কিংবা অন্য কিছু করার শখ থেকেই সেই নেশা এবং নেশাই পেশা হিসাবে গ্রহণ করেছে শান্তিপুরের অনিরুদ্ধ। সবে দু\’বছর হয়েছে এই পেশায় নিযুক্ত তিনি।
নদিয়ার দিগনগরের বাসিন্দা অনুরুদ্ধ সরকার ইতিমধ্যে ম্যাথামেটিক্স এ অনার্স পেয়ে পাস করেও তিনি ছোট বেলার নেশাকে পেশা হিসাবে নিয়ে নিয়েছে। ছোট ছোট মাটির মূর্তি করাতেই মনোনিবেশ তার। তাই সামনেই গনেশ চতুর্থী উপলক্ষে ছোট গনেশ তৈরি করছেন যা সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পর রীতিমতো ভাইরাল এখন।
অনিরুদ্ধর কাজ থেমে থাকেনি, এরপর আরও ছোট ছোট মূর্তির কাজ করছে। তবে তার কাজের একটা বৈশিষ্ট রয়েছে। ছোট মূর্তি গুলি সবই আলাদা আলাদা ভাবে করেন তিনি, একটা মূর্তি তৈরি করে সেটার অনুকরণ করে প্লাস্টার অফ প্যারিস দিয়ে ছাঁচে ফেলে একাধিক মূর্তি গড়েন না। ইতমধ্যে দেশের বিভিন্ন জায়গায় তার কাজের প্রশংসা পেয়েছেন। বিদেশেও তার কাজ দেখে তাকে অর্ডার দিতে শুরু করেছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 26, 2025 7:52 PM IST



Post Comment