‘ছেলেদের ৮ ঘন্টা…’,দীপিকা প্রসঙ্গে কার স্বপক্ষে মুখ খুললেন রাধিকা মদন?
সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে দীপিকার মনোমালিন্য আজ একটি খবরে পরিণত হয়েছে। কোনওভাবেই ৮ ঘন্টার বেশি কাজ করতে রাজি নন দীপিকা পাড়ুকোন। এরপর থেকেই এই ব্যাপারটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে শিল্পী মহলে। কেউ কেউ দীপিকার হয়ে কথা বলেছেন কেউ আবার বিরুদ্ধে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী রাধিকা মদন।
সম্প্রতি হিন্দুস্তান টাইমস এর সঙ্গে একটি সাক্ষাৎকারে ‘ইংরেজি মিডিয়াম’ খ্যাত রাধিকা বলেন, ‘আমি যেমন ১২ থেকে ১৪ ঘন্টা কাজ করতে মানুষকে দেখেছি তেমন ৮ ঘণ্টার মধ্যে কাজ শেষ করতেও দেখেছি মানুষকে। অনেকেই আছেন যারা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করে বেরিয়ে যান। ওদের জন্য ওইটুকু কাজই বরাদ্দ থাকে। সেই ভাবেই কাজ করা হয় এবং সেই ছবি সফলও হয়।’
আরও পড়ুন: বিপ্লবী অনন্ত সিংয়ের ভূমিকায় জিৎ, কবে থেকে শুরু বায়োপিকের কাজ?
আরও পড়ুন: ‘ধুমকেতু’-র মিউজিক লঞ্চ অনুষ্ঠানে চেয়ার সাজাতে ব্যস্ত দেব, মুগ্ধ নেটপাড়া
নাম না করেই পুরুষদের ব্যঙ্গ করে অভিনেত্রী বলেন, ‘কিছু কিছু শিল্পীদের জন্য সবকিছু আগে থেকে প্রস্তুত করা থাকে। সকলে আগে থেকে জেনে রাখেন কোন দিন শ্যুটিং হবে। কথা কম হয় কাজ দ্রুত সম্পন্ন হয়। সবকিছু হিসেব মতো করা হয়।’
রাধিকা বলেন, ‘৮ ঘন্টার কাজের দাবী জানানো নতুন কথা কিছু নয়। যদি উভয় তরফের মানুষ একে অপরের কথা বুঝতে পারেন তাহলে কোনও সমস্যা তৈরি হওয়ার কথাই নয়। কিছুদিন আগেই আমি এক বছরের সাতটি সিনেমায় কাজ করেছিলাম। একটা সময় আমার ভীষণ ক্লান্ত লাগত এবং আমার ভেতরে একটা হতাশা তৈরি হয়েছিল।’
আরও পড়ুন: মুক্তির এখনও একমাসও অতিক্রান্ত হয়নি, তার মধ্যেই বড় সিদ্ধান্ত ‘ম্যাডাম সেনগুপ্ত’ নির্মাতাদের
আরও পড়ুন: চলে গেলেন কবি রাহুল পুরকায়স্থ, সাহিত্য জগতে অপুরণীয় ক্ষতি
সবশেষে অভিনেত্রী নিজের কথা উল্লেখ করে বলেন, ‘আমিও চেয়েছি ব্যক্তিগত জীবনের সঙ্গে পেশাগত জীবনের ভারসাম্য রক্ষা করতে। এরকম সকলেই চায়। কিন্তু কাজের ক্ষেত্রে মহিলা এবং পুরুষদের মধ্যে যে ভেদাভেদ করা হয় তা সত্যি উচিত নয়।’



Post Comment