চিকিৎসা করাতে এসে স্বাস্থ্যকর্মীর ‘লালসা’র শিকার! ফাঁকা ওটির সুযোগ নিয়ে…! মহিলা রোগীর অভিযোগে বীরভূমের হাসপাতালে উত্তেজনা
Last Updated:
Birbhum News: জানা গিয়েছে, ওই মহিলা পেটের যন্ত্রণার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অভিযোগ, গভীর রাতে ওটি ফাঁকা থাকার সুযোগ নিয়ে এক পুরুষ স্বাস্থ্যকর্মী ওই মহিলা রোগীর সঙ্গে অশালীন আচরণ ও শারীরিক হেনস্থা করেন।
বোলপুর, বীরভূম, ইন্দ্রজিৎ রুজঃ হাসপাতালে মহিলা রোগীর শারীরিক হেনস্থার অভিযোগ। বীরভূমের বোলপুর মহকুমা হাসপাতালে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এর জেরে চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, বোলপুর থানার নাহিনা গ্রামের এক মহিলা পেটের যন্ত্রণায় ভুগছিলেন। চিকিৎসার জন্য তাঁকে শনিবার বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, গভীর রাতে ওটি ফাঁকা থাকার সুযোগ নিয়ে এক পুরুষ স্বাস্থ্যকর্মী ওই মহিলা রোগীর সঙ্গে অশালীন আচরণ ও শারীরিক হেনস্থা করেন।
পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে হাজির হয় শান্তিনিকেতন থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে ঘটনাকে কেন্দ্র করে গোটা হাসপাতাল চত্বরে এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে।
এহেন অভিযোগের পর চিকিৎসা পরিষেবার নিরাপত্তা ও নৈতিকতা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। হাসপাতালে রোগীর নিরাপত্তা কোথায়? বোলপুরের এই ঘটনা এখন জেলাজুড়ে তীব্র আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
Birbhum,West Bengal
October 12, 2025 7:53 PM IST
চিকিৎসা করাতে এসে স্বাস্থ্যকর্মীর ‘লালসা’র শিকার! ফাঁকা ওটির সুযোগ নিয়ে…! মহিলা রোগীর অভিযোগে বীরভূমের হাসপাতালে উত্তেজনা



Post Comment