কোচবিহারে এক ব্য়ক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ, মৃতকে ‘নিজেদের কর্মী’ বলে দাবি তৃণমূল নেতার !

কোচবিহারে এক ব্য়ক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ, মৃতকে ‘নিজেদের কর্মী’ বলে দাবি তৃণমূল নেতার !

কোচবিহার: কোচবিহারের পানিশালায় এক ব্য়ক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। পুলিশসূত্রে খবর, মৃতের নাম সুবোধ মালাকার। পরিতোষ দাস নামে এক ব্য়ক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার।

আরও পড়ুন, রাজ্য়পালের লেখা গল্পের ভিত্তিতে মঞ্চস্থ হল নাটক ‘চৌরঙ্গিস ফ্লাওয়ার’, নেপথ্যে ‘রাজনীতির গন্ধ’ পাচ্ছে তৃণমূল ! কী বললেন সি ভি আনন্দ বোস ?

স্থানীয় সূত্রে খবর, সুবোধ মালাকারের জমিতে চাষের কাজ করতেন পরিতোষ। অভিযোগ, কাজ নিয়েই বচসার জেরে রবিবার সুবোধ মালাকারকে মারধর করে অভিযুক্ত পরিতোষ। গুরুতর আহত অবস্থায় সুবোধ মালাকারকে কোচবিহার এম জে এন মেডিক্য়াল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার।  

অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। তৃণমূলের রাজ্য সহ সভাপতি ও কোচবিহার পুরসভার চেয়ারম্য়ান রবীন্দ্রনাথ ঘোষ মৃত সুবোধ মালাকারকে নিজেদের কর্মী বলে দাবি করেছেন। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ তৃণমূলের। যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

Post Comment

You May Have Missed