কপালে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র! গোপনে বিয়ে করলেন যুজবেন্দ্র চাহালের প্রাক্তন স্ত্রী ধনশ্রী?

কপালে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র! গোপনে বিয়ে করলেন যুজবেন্দ্র চাহালের প্রাক্তন স্ত্রী ধনশ্রী?

কলকাতা: বিচ্ছেদ হয়ে গিয়েছে বহুদিন আগেই। দুজনেই এখন নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন। নিজের শর্তে বাঁচছেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। অন্যদিকে নিজের কেরিয়ার ও জীবন নিয়ে ব্যস্ত চাহালের প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মা (Dhanashree Verma)-ও। তবে সদ্যই সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি শেয়ার করে নিয়েছেন চাহলের প্রাক্তন স্ত্রী। সেখানে দেখা যাচ্ছে, লাল শাড়িতে সেজেছেন তিনি। আর তার থেকেও বেশি যেটা অবাক করেছে অনুরাগীদের, তা হল, ধনশ্রীর সিঁথিতে সিঁদুর। ধনশ্রীর এই ছবি দেখে অনেকেই মনে করছেন, অভিনেত্রী নৃত্যশিল্পী বোধহয় সবার অলক্ষ্যেই দ্বিতীয়বার বিয়ে করেছেন।

দ্বিতীয়বার বিয়ে করেছেন ধনশ্রী বর্মা?

ধনশ্রী বর্মা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বধূবেশে সেজে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। এই ছবিগুলিতে অভিনেত্রী সুবেশা, পরেছেন একটি সুন্দর লাল ভরাট কাজ করা শাড়ি। তবে অনুরাগীদের নজর তাঁর শাড়ির দিকে নয়, বরং কপালে সিঁদুর, গলার মঙ্গলসূত্র এবং হাতের চূড়ার দিকে গিয়েছে। এটি দেখে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মনে নানা প্রশ্ন আসছে। অনেকেই মনে করছেন, ধনশ্রী দ্বিতীয় বিয়ে করেছেন। একজন তো কমেন্ট সেকশনে প্রশ্নই করে ফেলেছেন যে, সিঁদুর রয়েছে কিন্তু স্বামী কোথায়?

 


ধনশ্রীর বিবাহ বেশের আসল কারণ

তবে আপনিও যদি ভেবে থাকেন, ধনশ্রী দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন, তাহলে ভুল করবেন। অভিনেত্রী ও নৃত্যশিল্পী হওয়ার পাশাপাশি, ধনশ্রী একজন মডেল ও। সদ্যই ব্রাইডাল বেশে একটি ফটোশ্যুট করেছিলেন তিনি। এই ছবিগুলি সেই ফটোশ্যুটেরই। সেই কারণেই ধনশ্রীর কপালে দেখা গিয়েছে সিঁদুর। গলায় মঙ্গলসূত্র। ছবিগুলি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘ভিটেজ ভাইব, মর্ডান মুড..’। তবে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ তাঁকে ট্রোল করেছেন

আরজে মাহভাশের সঙ্গে সময় কাটাচ্ছেন চাহাল

ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের পরে, যুজবেন্দ্র চাহলের নাম জড়িয়েছে আরজে মাহভাশের সঙ্গে। তাঁর সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যায় চাহালকে। গত কয়েকদিনে তাঁদের ছুটি কাটানোর ছবিও বেশ ভাইরাল হয়েছে। সূত্রের খবর, সম্পর্কে রয়েছেন মাহভাশ ও চাহাল। তবে মাহভাশ চাহালকে ভাল বন্ধু বলেই উল্লেখ করেছেন।



Post Comment

You May Have Missed