এবার থেকে ই২০ পেট্রোল বিক্রি করতে বাধ্য পেট্রোল পাম্পগুলো!

এবার থেকে ই২০ পেট্রোল বিক্রি করতে বাধ্য পেট্রোল পাম্পগুলো!

Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

এতদিন আপনার গাড়িতে আপনি কোন পেট্রোল ভরছেন তা সব সময় বোঝ যেত না। কিন্তু এবার বদলাতে কলেছে সেই ছবি। কারণ? কারণ, এবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক একটা নির্দেশিকা জারি করেছে। যে নির্দেশিকা অনুযায়ী আগামী ১ এপ্রিল থেকে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল বাধ্যতামূলক করা হয়েছে। এই পেট্রোলের আরওএন বা ‘রিসার্চ অক্টেন নম্বর’ হতে হবে নূন্যতম ৯৫।

ফেব্রুয়ারির ১৭ তারিখ এই নির্দেশিকা জারি করেছে দেশের পেট্রোলিয়াম মন্ত্রক। সেই নির্দেশিকায় বলা হয়েছে, ‘কেন্দ্রীয় সরকার দেশের সব পেট্রোলিয়াম সংস্থাকেই বিআইএস বা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেনেই ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রির নির্দেশ দিয়েছে।’ তবে একই সঙ্গে এটাও বলা হয়েছে যে বিশেষ কোনও অবস্থার কারণে, বিশেষ কিছু জায়গায় বা সীমিত সময়ের জন্য এর অন্যথা হতে পারে। তবে সেটা কেন্দ্র অনুমোদন দিলে, তবেই।

ইথানল আসলে কী?

আখ বা ভুট্টা থেকে তৈরি করা হয় ইথানল। ইথানল পুনর্নবীকরণ যোগ্য এমন এক জ্বালানি যা আসলে পেট্রোলের থেকে কম দূষণ করে। এ ছাড়াও দেশের মধ্যেই ইথানল তৈরি করা যায়। সরকার পেট্রোলের সঙ্গে ইথানল মিশ্রণের নির্দেশ দিয়েছে, কারণ এর ফলে, দেশকে বাইরে থেকে কম পেট্রোলিয়াম আমদানি করতে হবে। আর এর ফলে দেশের পেট্রোলিয়াম কেনার খরচও কমবে।

ইথানল যদি পেট্রোলের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হয় তাহলে দেশের মধ্যে ইথানলের চাহিদা বাড়বে। আর ইথানলের চাহিদা বাড়লে উপকৃত হবেন দেশের কৃষকরাই, মনে করে কেন্দ্রীয় সরকার। গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলোর সঙ্গে যুক্ত এক আধিকারিক জানান, আমাদের দেশে ২০২৩ সালের পর থেকে যে সব গাড়ি তৈরি করা হয়েছে সেই সব গাড়িই ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেটরলে চলার জন্য কমপ্যাটিবল।

যদিও পুরোনো গাড়ির চালকরা অনেক ক্ষেত্রে একাধিক অভিযোগ করছেন এই ই২০ পেট্রোল নিয়ে। অনেকে বলছেন ইথানল মিশ্রিত পেট্রোলের কারণে গাড়ির মাইলেজ কমে যাচ্ছে। আবার অনেকের অভিযোগ ইথানল মিশ্রিত পেট্রোলের কারণে গাড়ির মধ্যে জং ধরে যাচ্ছে বা প্লাষ্টিকের অনেক পার্টস খারাপও হয়ে যাচ্ছে।

আর সেই কারণেই ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোলের আরওএন বা ‘রিসার্চ অক্টেন নম্বর’ নূন্যতম ৯৫ হতে হবে বলে জানিয়েছে বিআইএস। কারণ, রিসার্চ অক্টেন নম্বর কম হলে গাড়ির ইঞ্জিনে চাপ পড়ে। ইঞ্জিনের রিফাইননেস কমে যায়। আর সেই কারণেই রিসার্চ অক্টেন নম্বরের নূন্যতম মান বেঁধে দিয়েছে বিআইএস। যদিও ইথানলের রিসার্চ অক্টেন নম্বর প্রায় ১০৮। আর সেই কারণেই পেট্রোলে ২০ শতাংশ ইথানল মেশালে তা ইঞ্জিনের জন্য ভাল।

দূষণ ও তেলের খরচ কমাতে ইতিমধ্যেই ব্রাজিল, ফিলিপিনস সহ পৃথিবীর একাধিক দেশ ইথানল মিশ্রিত তেল ব্যবহার করে। আগামী কয়েক বছরে জাপানও ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল অ্যাডাপ্ট করবে বলে ঘোষণা করেছে।

Post Comment

You May Have Missed