ইরানে বিস্ফোরণ, পিছনে আমেরিকা ও ইজরায়েল, তেল আভিভে বাজল সাইরেন!

ইরানে বিস্ফোরণ, পিছনে আমেরিকা ও ইজরায়েল, তেল আভিভে বাজল সাইরেন!

মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া সামরিক সংঘাতের কূটনৈতিক পথে সমাধানের সম্ভাবনা এবার আরও কমে গেল। কারণ, সংবাদ সংস্থা এপির খবর অনুযায়ী ইরানে হামলা চালিয়েছে ইজরায়েল ও আমেরিকা। জানা গিয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লা খামেনেইয়ের অফিসের কাছে এই হামলা চালানো হয়েছে। যদিও আর এক সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, সেই সময় খামেনেই তাঁর অফিসে ছিলেন না।

একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, এখনও পর্যন্ত তেহরানে কমপক্ষে তিন থেকে চারটি হামলা হয়েছে। যদিও সেই হামলায় কত জনের মৃত্যু হয়েছে সেই বিষয়ে কোনও খবর এখনও পাওয়া যায়নি। ইজরায়েল কেন এই হামলা করেছে, সেই বিষয়ে বলতে গিয়ে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘হুমকি দূর করার জন্য’ই এই হামলা করা হয়েছে।

ইরানের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। হোয়াইট হাউসের এক আধিকারিক জানিয়েছেন, আমেরিকার সঙ্গে যৌথ সামরিক অভিযান হিসাবেই এই হামলা চালানো হয়েছে। এ ছাড়াও ইজরায়েলেও সাইরেনের শব্দ শোনা গিয়েছে। এই বিষয়ে ইজরায়েলের সেনা একটি নির্দেশিকও জারি করেছে। তারা জানিয়েছে, ইজরায়েলের উপরও হামলা হতে পারে আর সেই কারণেই দেশের সাধারণ মানুষকের সুরক্ষার স্বার্থে সতর্কতা জারি করা হয়েছে।”

ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর নির্দেশিকা

পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও আমেরিকার মধ্যে যখন বিবাদ চলমান, সেই সময় এই হামলা বলে দেয় ইরানকে সতর্ক করতেই এই হামলা চালানো হয়েছে। ইতিমধ্যেই আমেরিকা ও ইজরায়েল সতর্ক করেছে এই বলে যে, ইরান যদি তাদের এই কর্মসূচি চালিয়ে যায় তাহলে আবারও ইরানের উপর হামলা হতে পারে।

এদিকে পরিস্থিতির উপর নজর রাখছে ভারতও। ইতিমধ্যেই ইজরয়েলে বসবাসকারী সব ভারতীয় নাগরিকের জন্য অ্যাডভাইসরি জারি করেছে ইজরায়েলের ভারতীয় দূতাবাস। সেখানে বসবাসকারী সমস্ত ভারতীয় নাগরিককে সতর্কতা অবলম্বন করতে নির্দেশিকা দেওয়া হয়েছে। সেই নির্দেশিকায় তেল আভিভের ভারতীয় দূতাবাসের টেলিফোন নম্বর ও ইমেল অ্যাড্রেসও দিয়ে দেওয়া হয়েছে।

তেল আভিভের ভারতীয় দূতাবাসের জারি করা নির্দেশিকা



Post Comment

You May Have Missed