ইরানে আয়াতোল্লার বাসভবন এখন ধ্বংসস্তূপ! ভাইরাল ছবি, আমেরিকা-ইজ়রায়েল মিলে গুঁড়িয়ে দিল সব?

ইরানে আয়াতোল্লার বাসভবন এখন ধ্বংসস্তূপ! ভাইরাল ছবি, আমেরিকা-ইজ়রায়েল মিলে গুঁড়িয়ে দিল সব?

নয়াদিল্লি: ইরানে একযোগে হামলা আমেরিকা এবং ইরানের। ইরানের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেইয়ের বাসস্থান এবং দফতর লক্ষ্য করেও হামলা চালানো হয় বলে অভিযোগ সামনে এসেছে। হামলার সময় আয়াতোল্লা সেখানে ছিলেন না, তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বলে খবর। তবে ওই বাড়িটি ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা গেল। এমনকি কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিতেও ধ্বংসাবশেষ ধরা পড়েছে। (Ayatollah Ali Khamenei)

ইজ়রায়েলের সরকারি সংবাদমাধ্যমে সম্প্রচারিত খবর অনুযায়ী, আমেরিকা এবং ইজ়রায়েল যৌথ ভাবে খামেনেইয়ের বাসভবনে হামলা চালায়। খামেনেই এবং দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে নিশানা করে হামলা চালানো হয়েছিল সেখানে। আর তার পরই কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবি সামনে এল, যাতে ধ্বংসস্তূপের মতো দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে বাড়িটিকে। তবে এবিপি আনন্দ এই দাবির সত্যতা যাচাই করেনি। ওই সত্বরে কমপক্ষে চারটি বিল্ডিং গুঁড়িয়ে দেওয়া হয়েছে। Airbus থেকে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছে। (US-Israel Attack Iran)

খামেনেই কোথায় আছেন, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে বিপদ আঁচ করে আগেই তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বলে খবর। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ জীবিত রয়েছেন বলে জানা যাচ্ছে। দেশের সরকারি সংবাদ সংস্থা IRNA জানিয়েছে, সুস্থ আছেন মাসুদ। তিনি ভাল আছেন। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, আয়াতোল্লা ইরানেই আছেন। তিনি অক্ষত থাকলেও, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের একাধিক শীর্ষস্থানীয় কম্যান্ডার মারা গিয়েছেন। একাধিক রাজনীতিকেরও মৃত্যু হয়েছে বলে খবর।

এখনও পর্যন্ত হতাহতের নির্দিষ্ট সংখ্যা সামনে আসেনি। তবে আমেরিকা এবং ইজ়রায়েলের হামলায় মিনাব শহরের কাছে একটি মেয়েদের স্কুল গুঁড়িয়ে গিয়েছে বলে খবর। কমপক্ষে ৪০ পড়ুয়া তাতে মারা গিয়েছে বলে দাবি IRNA-র। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইজ়রায়েলের দাবি, আত্মরক্ষার্থে আগামী হামলা চালিয়েছে তারা। জবাবে একাধিক উপসাগরীয় দেশে হামলা চালিয়েছে তেহরানও। ফলে নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠেছে পশ্চিম এশিয়ায়।

সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে এখনও পর্যন্ত তিনটি তীব্র বিস্ফোরণ ঘটেছে বলে খবর। দুবাইয়ে বিমানবন্দরটি বন্ধ রাখা হয়েছে আপাতত। দক্ষিণ সিরিয়ায় ইরানের হামলায় চার জন মারা গিয়েছেন বলে খবর। সেখানে একটি বাড়ির উপর আছড়ে পড়ে ইরানের ক্ষেপণাস্ত্র। কাতারের দোহাতেও বিস্ফোরণ ঘটেছে। আকাশ থেকে আচমকা ক্ষেপণাস্ত্র নেমে আসতে দেখে আতঙ্কে হুলস্থুল শুরু হয় সেখানে।

 



Previous post

Birbhum News: দোলে শান্তিনিকেতনে যাওয়ার প্ল্যান? বোলপুর এলে অবশ্যই ঘুরে আসুন এই বাড়ি থেকে, কী আছে জানেন?

Next post

Mangoes: অফ সিজিনে আমের ভেলকি! এই বছর সস্তা হবে বাংলার হিমসাগর, ল্যাংড়া, জলের দরে ফলের রাজা

Post Comment

You May Have Missed