ইডেনে রবিবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচ, দর্শকদের সুবিধার্থে রাতে চলবে বিশেষ মেট্রো
কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের ইডেন গার্ডেন্সে আগামী রবিবার ১ মার্চ ভারত-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হতে চলেছে। কলকাতার মাঠে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ভারতীয় ক্রিকেট দল মাঠে নামতে চলেছে। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের ভিড় বাড়তে চলেছে ক্রিকেটের নন্দনকাননে। তাই কলকাতা মেট্রোও বিশেষ পরিষেবা দিতে চলেছে। ম্যাচ শেষে দর্শকদের বাড়ি ফেরার সুবিধার্থে ব্লু লাইনে বিশেষ মেট্রো পরিষেবা চালানো হবে।
বিশেষ মেট্রো পরিষেবাটি মূলত চলবে এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। আরও একটি বিশেষ মেট্রো চলবে এসপ্ল্যানেড থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত। এই দুটো বিশেষ মেট্রোই এসপ্ল্যানেড থেকে রাত ১১.১৫ মিনিটে যাত্রা শুরু করবে। মেট্রো রেলওয়ের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে এসপ্ল্যানেড স্টেশনেই কাউন্টার খোলা থাকবে টিকিটের জন্য।
জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্য়াচ জিতে কী বললেন সূর্যকুমার?
জিম্বাবোয়ের বিরুদ্ধে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্য়াচে ৭২ রানে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারের পর তিনদিনেই বদলে গেল ভারতের ভাগ্য। ছন্দে ফিরলেন দলের ব্যাটাররা। কী এমন বদল ঘটল দলে? জিম্বাবোয়ে ম্যাচশেষে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, ‘গ্রুপ পর্বে কী করেছি, আমদাবাদে গত ম্যাচে কী হয়েছে, অতীতের সবকিছু পিছনে ফেলে আমরা এগিয়ে যেতে চেয়েছিলাম। আমাদের ভিডিও অ্যানালিস্ট আমাদের সব ব্যাটার এবং বোলারদের জন্য স্লাইড তৈরি করেছিলেন। বিগত এক বছরে আমরা কোন কোন জায়গায় ভাল করেছি, সেটাই তুলে ধরেন তিনি। সেটা দেখে আমরা সকলেই মানসিকভাবে ইতিবাচক চিন্তাধারা নিয়ে আজ মাঠে নেমেছিলেন।’
ভারত অধিনায়ক আরও জানান, ”দেখুন আমাদের ইতিবাচক হওয়া ছাড়া তো আর কোনও বিকল্প নেই। আমরা কলকাতায় পৌঁছাই, তারপরেই সেখানে বসে ওই ম্যাচ নিয়ে ঠিকঠাকভাবে পরিকল্পনা তৈরি করব। আপাতত একদিনের ছুটি, আর সফরও করতে হবে আমাদের, সেই সঙ্গে বিশ্রামও নেওয়াটা জরুরি।”
ভারতীয় ক্রিকেট দল এই বিশ্বকাপের গ্রুপের সব ম্য়াচেই জয় ছিনিয়ে নিয়েছিল। তার মধ্য়ে পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে সফল জয় এসেছিল। কিন্তু বাকি ম্য়াচগুলোয় বেশ কষ্ট করেই জয় ছিনিয়ে আনতে হয়েছে টিম ইন্ডিয়াকে। প্রোটিয়া শিবিরের বিরুদ্ধে সুপার এইটে নিজেজের প্রথম ম্য়াচেই হারত হয় টিম ইন্ডিয়াকে। ৭৬ রানের ব্যবধানে হেরে সুপার এইটের পয়েন্ট টেবিলে তিন নম্বরে চলে এসেছে টিম ইন্ডিয়া। জিম্বাবোয়ে বধ করলেও এখনও রান রেটে ক্যারিবিয়ানদের থেকে পিছিয়েই রয়েছে সূর্যরা।



Post Comment