আজ রথযাত্রা, দিঘার জগন্নাথ মন্দিরের রথে প্রথম টান, তদারকি মমতার, পুরীতে জনজোয়ার, লাইভ আপডেট

আজ রথযাত্রা, দিঘার জগন্নাথ মন্দিরের রথে প্রথম টান, তদারকি মমতার, পুরীতে জনজোয়ার, লাইভ আপডেট

এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর

১। ভোটার লিস্টে নাম তুলতে কমিশনের ডিক্লেয়ারেশন ফর্ম নিয়ে তীব্র আপত্তি মুখ্যমন্ত্রীর।

২। মমতার নিশানায় কমিশন, পাল্টা আক্রমণ শুভেন্দুর।

৩। বুথ এজেন্টদের তথ্য চেয়েছে কমিশন! বাংলাকে টার্গেট করেছে বিজেপি। অভিযোগ মুখ্যমন্ত্রীর।

৪। রাজ্যের ভোটার লিস্টে ভিনরাজ্যের ভোটারদের ঢোকানোর চেষ্টা। অভিযোগ মুখ্যমন্ত্রীর। পাল্টা শুভেন্দু।

৫। বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে রাখা হচ্ছে। রাজস্থানের মতো ওড়িশাতেও অনেকে আটক। সরব মুখ্যমন্ত্রী।

৬। মেয়েকে হারানোর পর এবার প্রাণ সংশয়ে পরিবার। FIR-এ নাম ২৪, তাও গ্রেফতার মাত্র ৫! সিবিআই তদন্ত চায় তামান্নার পরিবার। কালীগঞ্জে বোমার বলি বালিকা। তিন বছর আগের ধৃতদের হুমকি, বোমা ছোড়ার ফুটেজ ভাইরাল।

৭। দলের অনুমতি ছাড়া কেন কালীগঞ্জের পরিবারকে সাহায্য়? বিধায়কের আচরণ দলের ভাবমূর্তিতে আঘাত। হুমায়ুনকে শোকজ। ব্যক্তিগতভাবে গেছিলাম, চিঠি পেলে উত্তর, প্রতিক্রিয়া ডেবরার বিধায়কের।

৮। কাঁকুরগাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে গ্রেফতার অন্যতম অভিযুক্ত। ৪ বছর পর CBI জালে ওয়ান্টেড তালিকায় শীর্ষে থাকা অরুণ দে। ৪ জুলাই পর্যন্ত জেল হেফাজত।

৯। আজ দিঘার জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রা। উৎসবের তদারকিতে মুখ্যমন্ত্রী। ভিড় নিয়ন্ত্রণ নিয়ে ৫ মন্ত্রীর সঙ্গে বৈঠক। রথযাত্রায় দিঘায় মুখ্যমন্ত্রী

১০। জগন্নাথ ধাম ও মহাপ্রসাদ নিয়ে তুঙ্গে বিতর্ক।

১১। ওড়িশা থেকেও দিঘার জগন্নাথ মন্দির দেখতে আসছেন ভক্তরা। দাবি মুখ্যমন্ত্রীর।

১২। পুরীর মন্দিরের ট্রেড মার্কের জন্য আবেদন কর্তৃপক্ষের।

১৩। ভোটের আগে ভরসা ভগবান। রথ নিয়ে রাজনীতির দড়ি টানাটানি। দিঘায় মুখ্যমন্ত্রী। কলকাতা ও পূর্ব মেদিনীপুরে রথ টানবেন বিরোধী দলনেতা।

১৪। দিঘায় রথযাত্রার তদারকিতে মুখ্যমন্ত্রী। কাল রথযাত্রার আগে সন্ধ্যায় সময় কাটালেন সমুদ্র সৈকতে। অন্য় মুডে পাওয়া গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে।

১৫। রথযাত্রা ঘিরে পুরীতে লোকারণ্য, মহা ধুমধাম। উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়। নবযৌবন বেশে জগন্নাথ, বলরাম, সুভদ্রা।

১৬। ভর্তি বা নিয়োগ, হাইকোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে রাজ্য। এটাই প্রত্যাশিত, OBC মামলায় মন্তব্য বিচারপতির। ৪ জুলাইয়ের মধ্যে হলফনামা দেবে রাজ্য।। হাইকোর্টের নির্দেশে ভর্তি পোর্টালে পরিবর্তন। এখনই OBC এ, বি ভাগ করা হচ্ছে না। হাইকোর্টে জানাল রাজ্য। ২০১০-এর আগে OBC তালিকাভুক্তদেরও আবেদন গ্রহণ হবে মনে করে আদালত, পর্যবেক্ষণ বিচারপতির।

১৭। ছবির প্রচারে ইডেনে সারা আলি খান ও আদিত্যরায় কপূর। মাঠ ঘুরে সৌরভের বাড়িতে ২ তারকা।

১৮। রথে লোকারণ্য পুরী। সৈকত শহরে জনজোয়ার। দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর প্রথম রথযাত্রা। সব খবর, সবার আগে। এবিপি আনন্দে দিনভর।

Post Comment

You May Have Missed