আজ কেন হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স?

আজ কেন হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স?

ফেব্রুয়ারির শেষ দিন প্রায় ১,০০০ পয়েন্টের কাছাকাছি পড়ল ভারতের শেয়ার সূচক সেনসেক্স (Sensex)। দিনের শুরু থেকেই আজ শেয়ার বাজার কিছুটা নিম্নমুখী ছিল। যদিও বিকালে ৩টের আশেপাশে এক ধাক্কায় ১৬৫ পয়েন্ট পড়ে যে নিফটি ৫০ (Nifty 50)। ওই একই সময় ৫১৮ পয়েন্ট পড়ে যায় ভারতের আর এক শেয়ার সূচক সেনসেক্স (Sensex)। দিনের শেষে ৩১৭ পয়েন্ট বা ১.২৫ শতাংশ কমে নিফটি ৫০ (Nifty 50) দাঁড়িয়েছে ২৫,১৭৮-এ। অন্যদিকে ৯৬১ পয়েন্ট পড়েছে আর এক শেয়ার সূচক সেনসেক্স (Sensex)। শতাংশের বিচারে ১.১৭ শতাংশ কমে সেনসেক্স (Sensex) দাঁড়িয়েছে ৮১,২৮৭ পয়েন্টে।

তবে শুধুমাত্র বেঞ্চমার্ক সূচক পড়েছে, ব্যাপারটা এমন নয়। আজ পড়েছে আরও একাধিক শেয়ার সূচকও। নিফটি মিডক্যাপ ১০০ (Nifty Midcap 100) সূচক আজ পড়েছে ১.১০ শতাংশ। একই ভাবে স্মলক্যাপ ১০০ (Nifty Small Cap 100) সূচকও পড়েছে ১.১০ শতাংশ। আবার নিফটি নেক্সট ৫০ (Nifty Next 50) সূচক পড়েছে ১.৩০ শতাংশ। আজ অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি আইটি, মিডিয়া আর কনজিউমার ডিউরেবলস ছাড়া বেশিরভাগ সূচকই পড়েছে।

আজ কেন পড়ল বাজার?

সামগ্রিক ভাবে গত কয়েকদিনে একটু টলমটাল অবস্থা দেখা যাচ্ছিল ভারতের বাজারে। আর এর পিছনে একটা বড় কারণ হল আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি আলোচনা নিয়ে তৈরি হওয়া জটিলতা। যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। এবং এই জটিল পরিস্থিতির উন্নতি না হলে আগামীতে উত্তেজনা আরও বাড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও একটা আশঙ্কা বা উদ্বেগ রয়ে গিয়েছে। আর সেই কারণেও কিছু সমস্যা দেখা গিয়েছে। এ ছাড়াও আজ ডলারের তুলনায় ভারতের টাকা ০.০২ শতাংশ দুর্বল হয়েছে। আজ ১ ডলারের দাম দাঁড়িয়েছে ৯০ টাকা ৯৮ পয়সা। আর সেই কারণও ভারতের শেয়ার বাজারের পতনের একটা কারণ, বলছেন শেয়ার বাজার বিশেষজ্ঞরা।

বিশ্ব বাজারের ক্রমাগত অস্থিরতা বৃদ্ধি, ভূ-রাজনৈতিক উদ্বেগ বৃদ্ধির মতো একাধিক বিষয় ঘটায় বিদেশি বিনিয়োগকারীরা (FII) ভারতের বাজার থেকে তাঁদের বিনিয়োগ তুলে নিচ্ছেন। তবে, শুধুমাত্র তুলে নিচ্ছেন বললে ভুল বলা হবে। বিনিয়োগকারীরা তাঁদের বিনিয়োগ নিয়ে এই মুহূর্তে একটা রক্ষণাত্মক কৌশল অবলম্বন করছেন। আগামীতে বিশ্ব রাজনীতিতে কী ঘটছে, তার উপর অনেকটা নির্ভর করবে শেয়ার বাজারের অবস্থা কেমন হবে।

Previous post

Digha Jagannath Temple: প্রথম বসন্ত উৎসবে রঙিন হতে চলেছে দিঘা জগন্নাথ মন্দির, পর্যটকদের ঢল নামার অপেক্ষা! জানুন জরুরিকথা

Next post

Agriculture News: সুন্দরবনের নোনা মাটিতে রঙিন ফলের চাষ, স্বল্প খরচে মালামাল কৃষকরা, ঘরে আসছে মোটা টাকা Malala farmers cultivate colorful fruits in the Sundarbans region minimum investment maximum profit

Post Comment

You May Have Missed